প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান চালাই

টাঙ্গাইল প্রতিনিধিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৮:১১
মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান চালাই

ছবি: আগামীর সময়

প্রধানমন্ত্রীর কথা মেনে দেশ পরিচালনার জন্য সবকিছুতেই কৃচ্ছ্র সাধন করছেন বলে জানালেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। এজন্য এপ্রিলের এই তীব্র গরমেও মন্ত্রণালয়ে ছাড়ছেন না শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি। কাজ সারছেন ফ্যান চালিয়েই।

আজ শনিবার টাঙ্গাইলের সখীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানালেন মন্ত্রী।

তিনি বলেছেন, ‘তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সবকিছুতেই কৃচ্ছ্র সাধন করছে। তিনি আমাদেরও নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্র সাধনের, যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না। ফ্যান ব্যবহার করি।’

মন্ত্রী যখন এ কথা বলছিলেন, তখন টাঙ্গাইলের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৩৭ শতাংশ আর্দ্রতার কারণে এই গরম বেশিরভাগ মানুষের কাছেই বেশ তীব্র অনুভূত হচ্ছিল। ফলে সখীপুর উপজেলা কমপ্লেক্সের ওই অনুষ্ঠানে সিলিং ফ্যানের পাশাপাশি গরম কমাতে বাড়তি কয়েকটি স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা করা হয়।

নিজের বক্তব্যে আহমেদ আযম খান দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে তারেক রহমানের পরিকল্পনা সম্পর্কেও জানালেন। তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী দেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান। তিনি চান আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশ গড়তে।’

আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই লক্ষ্য পূরণ করতেই চেষ্টা করছেন বলে জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। তার বিশ্বাস, বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য সহজেই পূরণ হবে।

মন্ত্রী যখন এসব কথা বলছিলেন, তখন সখীপুর উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও খামারিরাও। আউশের উৎপাদন বাড়াতে এদিন কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন মন্ত্রী। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের হাতে তুলে দেন প্রয়োজনীয় উপকরণও।

এ সময় বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন আহমেদ আযম খান, যার মধ্যে ছিল রাষ্ট্রের অর্থনীতি, সরকারের উদ্দেশ্য, পরিকল্পনা ইত্যাদি।

বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বেহাল রয়েছে জানিয়ে এর জন্য মন্ত্রী দায়ী করলেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতিকে। তার দাবি, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতিকে এমন বেহাল অবস্থায় ফেলে গেছে। গত ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেই জায়গা থেকে উত্তরণের চেষ্টা করেছেন। কিন্তু দেশের অর্থনীতি এমন দেউলিয়া অবস্থায় ছিল যে, সেটা ১৮ মাসে ঠিক করা সম্ভব হয়নি।’

ফলে বর্তমান সরকারকে একেবারে শূন্য হাতে দেশ পরিচালনা শুরু করতে হয়েছে, আক্ষেপ করেই বললেন আহমেদ আযম খান।

এ মুহূর্তে সরকারের কী লক্ষ্য তাও জানালেন মন্ত্রী। বললেন, ‘সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য হলো, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের সীমিত আয় এবং সম্পদ দিয়ে অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করা।’

সার ও উপকরণ বিতরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণসহ অন্যরা।

টাঙ্গাইলমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise