আগামীর সময়

জামালপুর

সাবেক ইউপি সদস্যের নামে শিশু ধর্ষণের মামলা

সাবেক ইউপি সদস্যের নামে শিশু ধর্ষণের মামলা

১২ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে জামালপুরের মাদারগঞ্জের ইউপি সদস্য মাসুদুর রহমানের নামে মামলা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে পলাতক অভিযুক্ত।

রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আগের দিন থানায় অভিযোগ করেন শিশুটির মা।

অভিযুক্ত মাসুদুর উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।  ইউনিয়নের ভেলামারী পূর্বপাড়া গ্রামের ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে- জানালেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। 

‘ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ও তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ চলছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে বিষয়টি আইনগতভাবে আরও স্পষ্ট হবে।’

‘অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে’- বললেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর।

    শেয়ার করুন: