প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হামের ঝুঁকিতে টিকাবঞ্চিত শিশু, রাজশাহীতে মৃত্যু ৩

রাজশাহী ব্যুরোপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২১:৫৩
হামের ঝুঁকিতে টিকাবঞ্চিত শিশু, রাজশাহীতে মৃত্যু ৩

আগামীর গ্রাফিক্স

রাজশাহী বিভাগে হামের ভয়াবহ সংক্রমণে আক্রান্ত ৭৭ জনের বেশিরভাগই টিকাবঞ্চিত শিশু। এদের অনেকেই এখনো টিকা পাওয়ার বয়সে পৌঁছেনি। ইতোমধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মার্চের প্রথম সপ্তাহ থেকে ২৬ মার্চ পর্যন্ত ল্যাব পরীক্ষায় ৭৭ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে।

আক্রান্তদের অধিকাংশই ৬ থেকে ৯ মাস বয়সী শিশু, যাদের জাতীয় টিকাদান সূচি অনুযায়ী এখনো হামের টিকা দেওয়ার বয়স হয়নি। ফলে তারা টিকার সুরক্ষা ছাড়াই সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানায়, মার্চ মাসে মোট ৩৪২ জনকে হামে আক্রান্ত সন্দেহ করা হয়েছে। এর মধ্যে শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে পাবনা (৩৩ জন), এরপর চাঁপাইনবাবগঞ্জে ২০ জন। রাজশাহীতে ১০ জন, নাটোরে ৬ জন, নওগাঁয় ৫ জন এবং বগুড়া, সিরাজগঞ্জ ও রাজশাহী সিটি এলাকায় একজন করে আক্রান্ত শনাক্ত হয়েছে।

হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন পাবনার এবং একজন রাজশাহী সিটি এলাকার বাসিন্দা। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু বিভাগে চরম চাপ বিরাজ করছে। ২০০ শয্যার বিপরীতে প্রায় এক হাজার শিশু চিকিৎসা নিচ্ছে। একটি বেডে ৩-৪ জন শিশুকে রাখতে হচ্ছে, আবার অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ বেড রয়েছে মাত্র ১২টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে জটিল রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেছেন, ‘৬ থেকে ৯ মাস বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, কারণ তারা এখনো টিকার আওতার বাইরে রয়েছে। দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে অনুসন্ধানী দল কাজ করছে।’

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং টিকাদান কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম দ্রুত জটিল আকার ধারণ করতে পারে এবং শিশুদের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

মৃত্যুহামের ঝুঁকিটিকাবঞ্চিত শিশু
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise