প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘পাহারা দিয়েও’ সঙ্গীর শুঁড় রক্ষা করতে পারল না মাদি হাতি

রাঙ্গামাটি প্রতিনিধিপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৪৮
‘পাহারা দিয়েও’ সঙ্গীর শুঁড় রক্ষা করতে পারল না মাদি হাতি

৬০ বছর বয়সী এক পুরুষ হাতির মৃত্যু হয়েছে। সেই হাতির মরদেহটি পাহারা দিচ্ছিল তারই সঙ্গী আরেকটি মাদি হাতি। পাশাপাশি পাহারা দিয়ে আসছিলেন বন বিভাগের কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত পুরুষ হাতির শুঁড় ও মাংস রক্ষা করা যায়নি দুর্বৃত্তদের হাত থেকে। এমন চিত্র দেখা গেল রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভাসান্যাদম এলাকায়।

ঝড়বৃষ্টির কারণে বন বিভাগের কর্মকর্তারা যখন সরে যেতে বাধ্য হয়। এসময় মানুষের বাড়াবাড়িতে সঙ্গী হাতিও সরে যায়। এরপরই হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নেয় একদল দুর্বৃত্ত!

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ।

‘রবিবার সারা দিন সঙ্গী স্ত্রী হাতিটি মৃতদেহের পাশে থাকায় বন বিভাগের কর্মীরা কাছে যেতে পারেননি। রাতে ঝড়-বৃষ্টি এবং নিরাপত্তার কারণে মরদেহটি ফেলে রেখেই ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা ফিরে আসতে বাধ্য হয়েছিলেন’-বলছিলেন রফিকুজ্জামান শাহ।

বন বিভাগের এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘এদিন রাতে সুযোগ বুঝে কে বা কারা হাতিটির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়ে গেছে। এটি অত্যন্ত গর্হিত ও অপরাধমূলক কাজ। ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহের পর দ্রুতই হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে। মরদেহ আর কোনোভাবে বিকৃত করার সুযোগ দেওয়া হবে না।’

মৃত হাতিটির মরদেহ বিকৃতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ক্ষোভ ঝেড়েছেন বন বিভাগের কর্মকর্তারাও।

এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মৃত পুরুষ হাতিটির পাশে থাকা তার সঙ্গী হাতিটিকে তাড়ানোর জন্য স্থানীয়রা পাথর নিক্ষেপসহ নানাভাবে বিরক্ত করছিল। একপর্যায়ে রাতে বৃষ্টি হওয়ার হাতিটি সরে গেলে দুর্বৃত্তরা শুঁড় ও পায়ের মাংস নিয়ে যায়।

বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত রাতে স্ত্রী হাতিটি বনে ফিরে গেলে মৃতদেহটি একা পড়ে ছিল। এই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়ে হাতিটির শুঁড় ও একটি পেছনের পা কেটে নিয়ে যায়। বন বিভাগের প্রহরী সকালে গিয়ে বিষয়টি দেখতে পান।

‘একজন প্রহরীর পক্ষে শত শত মানুষকে সামলানো সম্ভব নয়। রাতে নিরাপত্তার কারণে প্রহরী ঘটনাস্থল ত্যাগ করলে দুর্বৃত্তরা এই সুযোগ নেয়। আমরা তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব’- যোগ করেন শরীফুল ইসলাম।

বনবিভাগ জানিয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতা ও দীর্ঘদিনের সংক্রমণ নিয়ে গত রবিবার লংগদুর ভাসান্যাদাম এলাকায় হাতিটি মারা যায়। দাঁতবিহীন এই হাতিটিকে সুস্থ করে তোলার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি হাসপাতাল ও ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসকরা গত ১০ এপ্রিল পর্যন্ত নিয়মিত চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি হাতিটিকে।

ঝড়বৃষ্টিহাতিবন বিভাগ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise