প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

বছরের দ্বিতীয়ার্ধে সিএসআর ব্যয় বেড়েছে ব্যাংকগুলোর

  • জানুয়ারি-জুনে ছিল ১৪৭ কোটি টাকা
  • জুলাই-ডিসেম্বরে ১৯৭ কোটি টাকা
  • ৬ মাসে বেড়েছে ৫০ কোটি টাকা
  • শিক্ষা খাতে বেড়েছে ৩০ কোটি টাকা
বিশেষ প্রতিনিধিপ্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২৩:১১
বছরের দ্বিতীয়ার্ধে সিএসআর ব্যয় বেড়েছে ব্যাংকগুলোর

গ্রাফিক্স। ছবি: আগামীর সময়

গত বছরের (২০২৫ সালে) প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) তুলনায় দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা। আর এই সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বেড়েছে অর্ধেক।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

তথ্য বলছে, বিদ্যমান নিয়মে কোনো ব্যাংক নিট লোকসানে থাকলে সিএসআর খাতে করতে পারবে না কোনো ব্যয়। আর নিট মুনাফায় থাকলে একটি অংশ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করতে পারবে ব্যয়। এ বিষয়ে ব্যাংক মুনাফার কত অংশ ব্যয় করবে বা আদৌ করবে কিনা তা তাদের নিজস্ব বিষয়।

কোনো ব্যাংক সিএসআর ব্যয় করলে তার অনুপাত কী হবে তা নির্ধারণ করে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নিয়ম অনুযায়ী, একটি ব্যাংক ১০০ টাকা সিএসআর ব্যয় করলে তার মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ করতে হবে ৩০ শতাংশ করে মোট ৬০ শতাংশ। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ব্যয় করতে হবে ২০ শতাংশ। বাকি ২০ শতাংশ আয়-উৎসারী কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি ছাড়াও খরচ করা যাবে অন্যান্য খাতে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বরে ব্যাংকগুলোর মোট সিএসআর ব্যয় হয়েছে ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। আর একই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ছিল ১৪৭ কোটি ১৯ লাখ টাকা। সেই হিসাবে বছরের দ্বিতীয়ার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় বেড়েছে ৫০ কোটি ৬৬ লাখ টাকা।

প্রতিবেদন বলছে, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে শিক্ষা খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ৬৪ কোটি ২৪ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ৩২ দশমিক ৪৭ শতাংশ। আর বছরের প্রথমার্ধে শিক্ষা খাতে সিএসআর ব্যয় ছিল ৩৪ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে ছয় মাসে শিক্ষা খাতে সিএসআর ব্যয় বেড়েছে ৩০ কোটি ৪ লাখ টাকা।

তথ্য বলছে, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে স্বাস্থ্য খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ৫৭ কোটি ৫২ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ২৯ দশমিক শূন্য ৭ শতাংশ। আর বছরের প্রথমার্ধে স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় ছিল ২৮ কোটি ১২ লাখ টাকা। সেই হিসাবে ৬ মাসে স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বেড়েছে ২৯ কোটি ৪ লাখ টাকা।

তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে পরিবেশ এবং জলবায়ু খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা, যা মোট সিএসআর ব্যয়ের ১৮ দশমিক ৮১ শতাংশ। আর বছরের প্রথমার্ধে পরিবেশ এবং জলবায়ু খাতে সিএসআর ব্যয় ছিল ৫ কোটি ২১ লাখ টাকা। সেই হিসাবে ৬ মাসে পরিবেশ এবং জলবায়ু খাতে সিএসআর ব্যয় বেড়েছে ২৪ কোটি ৪ লাখ টাকা।

এছাড়া, গত বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে অন্যান্য ব্যয়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছে ১৯ কোটি ২৯ লাখ টাকা, অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৯ লাখ টাকা, ক্রিড়া ও সংস্কৃতি খাতে ৮ কোটি ২২ লাখ টাকা, আয়-উৎসারী খাতে শূন্য দশমিক ৫৩ কোটি টাকা এবং অন্যান্য খাতে ২১ কোটি ৩৬ লাখ টাকা।

গত বছরের দ্বিতীয়ার্ধে সিএসআর খাতে সর্বোচ্চ ২৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরপর রয়েছে পর্যায়ক্রমে ব্র্যাক ব্যাংক ২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ১৯ কোটি টাকা, ডাচ বাংলা ১৪ কোটি, ও যমুনা ব্যাংক ১৪ কোটি।

বাংলাদেশ ব্যাংকসিএসআর
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise