ঈদ ঘিরে রেমিট্যান্সের জোয়ার, চাঙা রিজার্ভ

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে ঈদের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব পড়েছে ইতিবাচক।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
এর আগে ৩ মার্চ পর্যন্ত মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি মার্চের প্রথম ১৪ দিনে দেশে ২ বিলিয়ন বা ২০০ কোটির বেশি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২০ কোটি ৪৪ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকা।

