স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১২৭তম সভা
প্রেস বিজ্ঞপ্তি

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর অডিট কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে খন্দকার রুমী এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য গুলজার আহমেদ, এস. এ. এম. হোসাইন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন। ছিলেন ব্যাংকটির পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খানও।
আরো উপস্থিত ছিলেন, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস এবং আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ।



