প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেনে চাঙাভাব

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৭:৫৮
সূচক কমলেও লেনদেনে চাঙাভাব

ছবিঃ আগামীর সময়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যেই সোমবারের লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে টাকার অংকে মোট লেনদেন কিছুটা বেড়েছে। একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তিত ৫১টির।

৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে ডিএসইতে। যা আগের কার্যদিবস থেকে ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে। সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দর বেড়েছে, কমেছে ১০২টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭১৯ বারে ১৪ লাখ ৪৭ হাজার ৮২১টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১২ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮৪০ বারে ৩৫ লাখ ১৫ হাজার ৮০১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৩৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। ফান্ডটি ৪২৬ বারে ৪০ লাখ ৩ হাজার ৭৮৮টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫.৯৪ শতাংশ, এপেক্স ট্যানারির ৫.৪৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৫.৩৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৪.৫৫ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.৫৫ শতাংশ ও এশিয়াটিক ল্যাবের ৪.১৯ শতাংশ দর বেড়েছে।

ডিএসইস্পেশাল-১সিএসই
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise