প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ারবাজার

বস্ত্র খাতের ৫ কোম্পানির আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৬:০৬
বস্ত্র খাতের ৫ কোম্পানির আয় বেড়েছে

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি (অক্টোবর-ডিসেম্বর) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সময়ে অল্প কিছু কোম্পানি মুনাফা বাড়াতে সক্ষম হলেও বেশিরভাগ প্রতিষ্ঠান চাপে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে মাত্র ৫টি কোম্পানির। বিপরীতে ১৬টি কোম্পানির আয় কমেছে। এছাড়া ৮টি কোম্পানি ধারাবাহিকভাবে লোকসানে আছে। একই সময়ে ৪টি কোম্পানি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে, তবে ৬টি কোম্পানি মুনাফা থেকে আবার লোকসানে চলে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব কোম্পানি এ সময়ে আয় বাড়াতে পেরেছে সেগুলো হলো— দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইলস, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল।

দুলামিয়া কটনের ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ২৩ পয়সা।

এনভয় টেক্সটাইলস দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের ২ টাকা ৭ পয়সা থেকে কিছুটা বেশি। একইভাবে ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩৫ পয়সা, যা গত বছরের ৩ টাকা ৫৮ পয়সার তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

রহিম টেক্সটাইলের পারফরম্যান্সও উন্নত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। আর ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৮১ পয়সা, যেখানে আগের বছর ছিল মাত্র ৪৯ পয়সা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় করেছে ৪১ পয়সা, যা আগের বছরের ৩৩ পয়সা থেকে বেশি। ছয় মাসের হিসাবে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬৭ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৬১ পয়সা।

তমিজউদ্দিন টেক্সটাইলের ক্ষেত্রেও সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯১ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ৯০ পয়সার কিছুটা বেশি। অন্যদিকে ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৮১ পয়সা, যেখানে আগের বছর ছিল ২ টাকা ৭৮ পয়সা।

শেয়ারবাজারইপিএস
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise