প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে থেকেও দাম হারাল ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:১৩
লেনদেনের শীর্ষে থেকেও দাম হারাল ২ কোম্পানি

বিদায়ী সপ্তাহে (৮-১২ মার্চ) শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেলেও লেনদেনের গতি ছিল শ্লথ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকার, যেখানে আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার। তবে আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশ কিছু কোম্পানির শেয়ার লেনদেনে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, সাপোর্ট ও ইনটেক অনলাইন।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ২৭ কোটি ১২ লাখ টাকা। এছাড়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৭২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৬ কোটি ৪২ লাখ টাকা এবং রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৫ কোটি ৯০ লাখ টাকা।

এছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। তালিকায় থাকা লাভেলো আইসক্রিমের লেনদেন হয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা, সাপোর্টের ১০ কোটি ৪২ লাখ টাকা এবং ইনটেক অনলাইনের ৯ কোটি ১২ লাখ টাকা।

এই তালিকায় থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ারদর সপ্তাহজুড়ে ইতিবাচক প্রবণতা দেখিয়েছে। এর মধ্যে সিটি ব্যাংকের শেয়ারদর বেড়েছে ৫.০৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫.৪৪ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৩০ শতাংশ, রবি আজিয়াটার ৩.০২ শতাংশ এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর বেড়েছে ১০.৫৮ শতাংশ।

একই সময়ে লাভেলো আইসক্রিমের শেয়ারদর বেড়েছে ৮.২৬ শতাংশ, সাপোর্টের ২.৭০ শতাংশ এবং ইনটেক অনলাইনের শেয়ারদর বেড়েছে ৭.৮০ শতাংশ। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের আগ্রহে তালিকাভুক্ত এসব কোম্পানির শেয়ারে বাজারজুড়ে সক্রিয়তা বজায় ছিল।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্সের শেয়ারদরে নেতিবাচক প্রবণতা দেখা গেলেও কোম্পানি দুটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। সপ্তাহের লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ৪.৭৬ শতাংশ এবং লেনদেনর সপ্তম অবস্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর কমেছে ০.৯৬ শতাংশ। তবে স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় ইতিবাচক বাজারে এমন নেতিবাচক আচরণকে স্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানি দুটির ডিভিডেন্ড ইতিহাস বিনিয়োগকারীদের জন্য বেশ ইতিবাচক রয়েছে। ওরিয়ন ইনফিউশন সর্বশেষ ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অন্যদিকে খান ব্রাদার্স একই সময়ের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির স্থিতিশীলতার একটি ইতিবাচক বার্তা বহন করে।

বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাজারে নতুন গতি তৈরি করেছে। বিশেষ করে ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্সের মতো কোম্পানিগুলোর উল্লেখযোগ্য লেনদেন ভবিষ্যতেও বিনিয়োগকারীদের আগ্রহ ধরে রাখতে সহায়ক হতে পারে।

শেয়ারবাজারঢাকা স্টক এক্সচেঞ্জ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise