প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

একমি পেস্টিসাইডস

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের পরে ব্যবসায় টানা পতন

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০
শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের পরে ব্যবসায় টানা পতন

ছবিঃ আগামীর সময়

শেয়ারবাজার থেকে টাকা নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করবে, বাড়বে আয় ও মুনাফা- এমন স্বপ্ন দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে একমি পেস্টিসাইডস। বিতর্কিত নিরীক্ষকের হাত ধরে অতিরঞ্জিত আর্থিক হিসাব দেখিয়ে শেয়ারবাজারে আসা এ কোম্পানিটির আইপিওতে আসার আগে নিয়মিত আয় (পণ্য বিক্রি) ও মুনাফা বাড়ে। কিন্তু সেই কোম্পানির শেয়ারবাজারে আসার পরে কমতে কমতে এখন লোকসানে। মাত্র ২ বছরের ব্যবধানে এই অধ:পতন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন আগামীর সময়কে বলেন, শেয়ারবাজারে বিগত দুই কমিশনের সময়ে অসংখ্য ভুয়া কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়েছে। যেসব কোম্পানি কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে বিনিয়োগকারীদের থেকে অর্থ উত্তোলন করেছে। এ নিয়ে স্টক এক্সচেঞ্জ থেকে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিতও করা হয়েছিল। তবে অধ্যাপক খায়রুল হোসেন ও শিবলী রুবাইয়ত উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন তাতে কর্ণপাত করেনি। যার ফল এখন শেয়ারবাজারকে ভোগ করতে হচ্ছে।

নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর পার্টনার রমেন্দ্র নাথ বসাকের মাধ্যমে নিরীক্ষা করিয়ে শেয়ারবাজারে আনা হয় একমি পেস্টিসাইডসকে। যে নিরীক্ষক সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলসের একই সময়ের দুই রকম অ্যাকাউন্টস নিরীক্ষা করেছে এবং সঠিক বলে সার্টিফিকেট দেয়। যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই জঘন্যতম কাজের জন্য তার নিরীক্ষা কাজের ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আর সেই নিরীক্ষক একমি পেস্টিসাইডসের নিরীক্ষা করে।

শেয়ারবাজারে আসার আগে প্রসপেক্টাসে কোম্পানিটির যে ৫ বছরের আর্থিক হিসাব প্রকাশ করা হয়, সেখানে নিয়মিত আয় ও মুনাফা বাড়ে বলে দেখানো হয়েছিল। দেখা গেছে, কোম্পানিটির ২০১৫-১৬ অর্থবছরের ৯৪ কোটি ২৯ লাখ টাকার আয় টানা বেড়ে ২০১৯-২০ অর্থবছরে হয় ১৫৩ কোটি ৮৬ লাখ টাকা। এক্ষেত্রে নিট মুনাফাও টানা বেড়ে ৮ কোটি ৩১ লাখ থেকে ১৯ কোটি ৪৭ লাখ টাকা হয়। কিন্তু কোম্পানিটির শেয়ারবাজার থেকে টাকা নেওয়ার পরে বেরিয়ে আসতে শুরু করেছে প্রকৃত ঘটনা।

শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে আয় কিছুটা বেড়ে হয় ১৫৯ কোটি ১১ লাখ টাকা। কিন্তু মুনাফা আগের মতো হয়নি। শেয়ারবাজারে আসার আগে মুনাফা বাড়লেও তালিকাভুক্তির পরে কমে গেছে। ওই অর্থবছরে মুনাফা কমে হয় ১৮ কোটি ৮৮ লাখ টাকা।

তবে এরপরের ২০২২-২৩ অর্থবছরে হয়ে যায় সবদিক দিয়েই বড় পতন। কোম্পানিটির ১৫৯ কোটি ১১ লাখ টাকার পণ্য বিক্রি নেমে আসে ১২০ কোটি ৪৬ লাখ টাকায়। এক্ষেত্রে কমে ৩৮ কোটি ৬৫ লাখ টাকার বা ২৪ শতাংশ। তবে নিট মুনাফা কমে যায় আরও বেশি হারে। এক্ষেত্রে মুনাফা কমে ৫ কোটি ৮৮ লাখ টাকার বা ৩১ শতাংশ।

এরপরে ২০২৩-২৪ অর্থবছরে আরেক ধাপ এগিয়ে কোম্পানিটি লোকসানে নামে। ওই অর্থবছরে কোম্পানিটির ১০ কোটি ২৮ লাখ টাকা লোকসান হয়। আর সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে লোকসান আরও বেড়ে যায়। ওই অর্থবছরে শেয়ারপ্রতি ১.১৪ টাকা করে মোট ১৫ কোটি ৩৮ লাখ টাকা লোকসান হয়েছে। লোকসানের এই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত আছে।

এসব বিষয়ে জানতে একমি পেস্টিসাইডসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সেলিম রেজার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া একমি পেস্টিসাইডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩৫ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.২০ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৫ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ২০.২০ টাকায়।

শেয়ারবাজারপতন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise