প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বাজার পরিস্থিতি

মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬
মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে

ফাইল ছবি

রোজার প্রথম দিনেই রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আরো ঊর্ধ্বগতি দেখা গেছে। মুরগি, গরু ও খাসির মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। চড়া সব ধরনের মাছের দামও। ইফতারের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য, বিশেষ করে লেবু, শসা ও বেগুনের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মুরগির বাচ্চার দাম বৃদ্ধি। শীতকালে খামারে মৃত্যুহার বেড়ে যাওয়া এবং রোজাকে কেন্দ্র করে চাহিদা বৃদ্ধির কারণে মুরগির দাম বেড়েছে। প্রতিবছর রোজার শুরুতে মাংস ও ইফতারের প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার কারণেও দাম বাড়ে বলে জানান তাঁরা।

বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২১০ টাকায়, তবে কিছু এলাকায় ১৯০ টাকায়ও বিক্রি হচ্ছে।

সোনালি মুরগি জাতভেদে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, হাড় ছাড়া গরুর মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা। খাসির মাংস এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকা কেজি। তবে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১০ টাকা পর্যন্ত কমে এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চাহিদা অত্যধিক বেড়ে যাওয়ার কারণেই এখন মাংসের দাম কিছুটা বাড়তি, তবে কদিন পর আবার কমে যাবে।

চাষের মাছের দামও কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা, যা কয়েক দিন আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা। মাঝারি আকারের রুই মাছ কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং কাতল মাছও ৪০০ টাকার নিচে মিলছে না।

বাজার ঘুরে দেখা গেছে, ইফতারের অন্যতম উপকরণ লেবুর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

ভালো মানের লেবু বিক্রি হচ্ছে জাতভেদে হালি ৮০ থেকে ১৪০ টাকা পর্যন্ত, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। বেগুনের কেজি ১০০ থেকে ১৪০ টাকা, শসা ১২০ থেকে ১৫০ টাকা। শীতের সবজির সরবরাহ কমে যাওয়ায় বেশির ভাগ সবজির দামও বেড়ে গেছে। করলা কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, ঢেঁড়স কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ থেকে ২০০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, পেঁপে ৫০ টাকা, শিম ৫০ থেকে ৮০ টাকা, লম্বা লাউ পিস ৬০ থেকে ৮০ টাকা, ফুলকপি-বাঁধাকপি পিস ৪০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৫০ থেকে ৬০ টাকা ও গাজর কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মিলন খান বলেন, ‘পাইকারি বাজারেই শসা, বেগুনসহ বেশ কিছু সবজির দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। চাহিদার তুলনায় লেবুর সরবরাহ খুবই কম, তাই এত চড়া দাম।’

রাজধানীর রামপুরা বাজারে কথা হয় ক্রেতা সিরাজুল ইসলাম নয়নের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই, তার পরও এসব পণ্যের আকাশচুম্বী দাম। মূলত রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি রয়েছে, সেগুলোরই দাম বেড়েছে। সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।’

রোজামাংসবাজারদরনিত্যপণ্যদাম
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise