প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ২১:৪৫
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সংগৃহীত ছবি

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে নাবিল মুস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব না নেওয়ায়, আবার এমডি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমডি পদে আবেদনের শেষ সময়সীমা আগামী ২৫ মার্চ বিকেল ৫টা।

আজ রবিবার (৮ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য নতুন এমডি নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমডি পদে আবেদনকারীদের ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা অথবা সিইও এর ঠিক নিচের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স, ইসলামী হিসাবব্যবস্থা, মুনাফা বণ্টন পদ্ধতি এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। ডিজিটাল ব্যাংকিং, সাংগঠনিক রূপান্তর বা ব্যাংক একীভূতকরণ (মার্জার)–সংক্রান্ত অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। আবেদনকারীদের বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। কোনভাবেই তিনি খেলাপি হতে পারবেন না।

নিয়োগের শর্ত হিসাবে বলা হয়, নিয়োগপ্রাপ্ত এমডি ব্যাংকের করপোরেট, সএমই, রিটেইল, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সব কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং পণ্য উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মার্জার-পরবর্তী সাংগঠনিক সমন্বয় কার্যক্রমও পরিচালনা করবেন।

আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে আবেদনপত্র প্রাথমিকভাবে যাচাই করা হবে। পরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের আগে প্রার্থীদের বিষয়ে পটভূমি যাচাই এবং বাংলাদেশ ব্যাংকের 'ফিট অ্যান্ড প্রপার' অনুমোদন নিতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সিভি, কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিল করা খামে পাঠাতে হবে সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর। পাশাপাশি আবেদনপত্রের একটি পিডিএফ কপি ইমেইলেও পাঠাতে হবে।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) নাবিল মুস্তাফিজুর রহমানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ পাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। তিনি যোগদান না করার কারণে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত নতুন ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

ইসলামী ব্যাংক
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise