প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

মিউচুয়াল ফান্ড উন্নয়নে নতুন ভূমিকায় সিডিবিএল

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯
মিউচুয়াল ফান্ড উন্নয়নে নতুন ভূমিকায় সিডিবিএল

ফাইল ছবি

দেশের মিউচুয়াল ফান্ড উন্নয়নে নতুন ভূমিকায় যাচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এতদিন তালিকাভুক্ত সিকিউরিটিজের বিতরণ, স্থানান্তর ও নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও এবার তারা মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আগামী এক সপ্তাহের মধ্যেই আবেদন করা হবে বলে সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সিডিবিএলের পরিচালনা পর্ষদ নতুন এ দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসি সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্সের জন্য আবেদন করতে অনুরোধ করে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব বলেন, “মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালনের জন্য সিডিবিএল সুপ্রস্তুত।”

এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন কাস্টডিয়ানদের ভূমিকা নিয়ে সমালোচনা তীব্র। বিশেষ করে তিনটি ওপেন-এন্ডেড ফান্ড থেকে প্রায় ২০৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কাস্টডিয়ানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। ফান্ডগুলো পরিচালনা করছিল ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর ২০২২ সালের অক্টোবরে অর্থ নিয়ে দুবাই চলে যান। ওই ঘটনায় কাস্টডিয়ান হিসেবে দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-র ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়।

এদিকে শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দাভাব সিডিবিএলের আয়ে বড় ধাক্কা দিয়েছে। তালিকাভুক্ত সিকিউরিটিজের প্রতি ১ লাখ টাকা নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি ২৫ টাকা পায়। ফলে বাজারে দৈনিক লেনদেন কমলে তাদের আয়ও কমে যায়। পাশাপাশি বিও (বেনিফিশিয়ারি ওনার) হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। এর ফলে বিও হিসাব থেকে বার্ষিক আয় ২০২৫ অর্থবছরে ৭ কোটি টাকাতে নেমে এসেছে, যা আগের বছর ছিল ১৩ কোটি টাকার বেশি। ফলেে ২০২৫ অর্থবছরে সিডিবিএলের পরিচালন মুনাফা ১৭ শতাংশের বেশি কমে ৫২ কোটি ২০ লাখ টাকাতে দাঁড়িয়েছে। নতুন আয়ের উৎস খুঁজতেই প্রতিষ্ঠানটি কাস্টডিয়ান হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, কাস্টডিয়ানের দায়িত্বের মধ্যে রয়েছে ফান্ডের সম্পদ সংরক্ষণ, ইউনিটহোল্ডার ও ফান্ডের হিসাব রক্ষণাবেক্ষণ এবং ব্যাংক লেনদেন তদারকি। আগে কাস্টডিয়ানের ভূমিকা সীমিত ছিল সম্পদ সংরক্ষণে; নগদ অর্থ ও লেনদেন থাকত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিয়ন্ত্রণে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত নিয়মে কাস্টডিয়ানদের ব্যাংক লেনদেন তদারকির ক্ষমতা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালের আগস্টে প্রতিষ্ঠিত সিডিবিএল দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, আইসিবি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রভৃতি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় গঠিত হয়।

বর্তমানে দেশের মিউচুয়াল ফান্ড শিল্পে সম্পদ ব্যবস্থাপনার পরিমাণ প্রায় ১১ হাজার ৩৪৩ কোটি টাকা। এ খাতে রয়েছে ৬৮টি লাইসেন্সপ্রাপ্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ১৩৬টি মিউচুয়াল ফান্ড, ৯ জন ট্রাস্টি এবং ৯ জন কাস্টডিয়ান। সংশ্লিষ্টদের মতে, সিডিবিএল কাস্টডিয়ান হিসেবে যুক্ত হলে মিউচুয়াল খাতে শৃঙ্খলা ও জবাবদিহি আরও শক্তিশালী হতে পারে।

সিডিবিএলমিউচুয়াল ফান্ড
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise