সোমবার থেকে ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযাযী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
রবিবার (৮ মার্চ ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পত্রের বিষয়ে আলোচনা করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামীকাল ৯ মার্চ যথারীতি খোলা থাকবে। ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও অফিসসমূহ চালু রাখার বিষয়ে আগামীকাল জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ আগামীর সময়কে বলেছেন, ‘রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

