প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

ইস্টার্ন মেডিকেল কলেজ

দেশি-বিদেশি নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৩ মে ২০২৬, ২১:৫৬
দেশি-বিদেশি নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন উপলক্ষে দেশি-বিদেশি ছাত্রছাত্রী, শিক্ষক, অভিবাবকদের পদচারণায় মুখরিত ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশে প্রতিষ্ঠিত সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রবিবার ৩ এপ্রিল একযোগে অনলাইন প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ কাবিলা ক্যাম্পাসে সকাল ৯টার দিকে কলেজ অডিটরিয়ামে ২২তম ব্যাচের প্রথম বর্ষের দেশি-বিদেশি শিক্ষার্থীদের এমবিবিএস কোর্সের উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে নবাগত সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের বরণ, ফুলেল শুভেচ্ছা ও শপথবাক্যসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালিত হয়।

ইস্টার্ন মেডিকেল কলেজের অনুষ্ঠান পর্বের শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মো. সেলিম।

অন্য পরিচালকদের মধ্যে আমন্ত্রিত অতিথি যথাক্রমে অন্যতম উদ্যোক্তা পরিচালক (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ, প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. নূর জাহান বেগম। শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য রাখের যথাক্রমে প্যাথলজি অধ্যাপক অনারারি অধ্যাপক ডা. রুহিনী কুমার দাস, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. পিযুষ কর্মকার।

নবাগত দেশি ও বিদেশি ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিয়াদুল জান্নাত রিয়াদ। নতুন ব্যাচের বাংলাদেশি অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাইফুল হক। নবাগত দেশীয় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সারিকা বৃন্ত এবং ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শামিন ইয়াসার লস্কর।

নবাগত ২২ ব্যাচের ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ইএমসি-২১ ব্যাচের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের প্রথম পর্বে নবাগত ছাত্রছাত্রীদের শপথবাক্য পাঠ করান সাবেক কলেজ অধ্যক্ষ ও পরিচালক (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. অর্নব দাস, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. সানজিদা রাজবিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ‘একজন শিক্ষার্থী একটি বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদচারণাক্যাম্পাসদেশি-বিদেশি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise