নোরা ফাতেহির রহস্যময় পোস্ট, কে এই নবজাতক?

নোরা ফাতেহির রহস্যজনক পোস্ট
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি বলেছিলেন, ছোটবেলায় মা–বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
বাবার অনুপস্থিতি তার মনে পুরুষদের প্রতি একধরনের ক্ষোভ তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোরার বক্তব্য বেশ আলোচনায় আসে। ফের তিনি আলোচনায়। তবে এবার কোনো বেফাঁস মন্তব্য, নাচের ভিডিও বা ঝলমলে ফটোশুট নয়।
একটি নবজাতক শিশুকে নিয়ে তার আবেগঘন ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা একটি নবজাতকের ছবি শেয়ার করেন, যেখানে শিশুটিকে ‘হ্যালো ওয়ার্ল্ড’ লেখা একটি বোর্ড ধরে থাকতে দেখা যায়। সাধারণত এমন ছবি নবজাতকের জন্ম ঘোষণা হিসেবে ব্যবহার করা হয়। ছবিটির সঙ্গে নোরা লেখেন এক হৃদয়ছোঁয়া বার্তা, যেখানে তিনি শিশুটিকে ‘বেবি ডিভা’ বলে সম্বোধন করেন। নিজের পোস্টে রহস্যময় এই নবজাতককে উদ্দেশ্য করে ভালোবাসা ও আশীর্বাদ জানান তিনি।
তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের বেবি ডিভা জন্ম নিয়েছে। বিশ্বের জন্য আরেকজন আইকনিক নোরা। তোমার জীবন হোক আশীর্বাদে ভরা এবং সুন্দর।’ এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও কৌতূহল। অনেকেই ধারণা করছেন, শিশুটির সঙ্গে নোরা ফাতেহির ব্যক্তিগত বা ঘনিষ্ঠ কোনো সম্পর্ক থাকতে পারে। নেটিজেনদের মধ্যে কেউ বলছেন হয়তো কোনো সন্তান দত্তক নিয়েছেন নোরা। তবে তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ফলে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গেছে।
উল্লেখ্য, নোরা ফাতেহি ক্যারিয়ারের ব্যস্ত সময় পাড় করছেন এখন। সম্প্রতি ‘দ্য রয়াল’ নামের নেটফ্লিক্স সিরিজে কাজ করে আলোচনায় এসেছেন তিনি। পাশাপাশি তিনি কান্নাড়া ইন্ডাস্ট্রিতে ‘কেডি: দ্য ডেভিল’ এবং তেলেগু সিনেমা ‘মটকা’ দিয়ে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।
সঙ্গীতেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেছেন। তিনি সম্প্রতি ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আন্তর্জাতিক মিউজিক প্রজেক্টে কাজ করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ টক শোতে উপস্থিত হয়ে বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি করেছেন আরও দৃঢ়।
নতুন হিন্দি সিনেমা ‘বি হ্যাপি’সহ একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন নোরা ফাতেহি। অভিনয়, নাচ ও সংগীত। তিন ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন একজন বহুমাত্রিক গ্লোবাল এন্টারটেইনার হিসেবে।



