আগামীর সময়

জন্মদিনে শাকিব খান এলেন ‘রকস্টার’ লুকে

জন্মদিনে শাকিব খান এলেন ‘রকস্টার’ লুকে

পোস্টার

শাকিব খানের জন্মদিনে নতুন সিনেমার ‘পোস্টার উন্মোচন’ যেন রীতি হয়ে গেছে। গত কিছু বছর ধরে ঢাকাই চলচ্চিত্রের এই নায়কের জন্মদিনে তার নির্মাতারা চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশ করে শুভেচ্ছা জানাচ্ছেন। এবারেও ব্যতিক্রম হলো না।

শাকিব খানকে নিয়ে আজমান রুশো নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘রকস্টার’। এটাই তার পরিচালিত প্রথম সিনেমা। আজ শনিবার (২৮ মার্চ) রুশো তার ফেসবুকে অ্যাকাউন্টে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে, সাগরপাড়ে হাত-পা ছড়িয়ে বসে আছেন নায়ক। ছবিটিতে একজন রকতারকার ভূমিকায় অভিনয় করছেন তিনি।

একই পোস্টার শাকিব খানও তার ফেসবুকে পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার প্রিয় দর্শকদের জন্য আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার।’

ছবিটিতে শাকিবের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন সাবিলা নূর। এর আগে 'তাণ্ডব'-এ তাদের রসায়ন দর্শকদের আলোড়িত করেছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। এর প্রথম সপ্তাহেই এলো ‘রকস্টার’-এর প্রথম লুক।

    শেয়ার করুন: