প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

মেট গালায় অদ্ভুত সাজে তারকাদের মিছিল

বিনোদন ডেস্কপ্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:২৭
মেট গালায় অদ্ভুত সাজে তারকাদের মিছিল

(বাঁ থেকে) নিকোল কিডম্যান ও তার মেয়ে, বিয়ন্সে ও ব্লু আইভি, সাবরিনা কার্পেন্টার (ছবি: রয়টার্স)

ফ্যাশন দুনিয়ায় সবচেয়ে বৃহৎ ও অভিজাত পার্টির নাম ‘মেট গালা’। প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার থাকে এই আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহ করাই এর লক্ষ্য। এতে আমেরিকাসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র, ফ্যাশন ও সংগীত তারকারা অংশ নিয়ে থাকেন। কস্টিউম ইনস্টিটিউট নির্বাচিত একটি নির্দিষ্ট থিম অনুযায়ী পোশাক পরেন তারা। এবারের থিম ছিল ‘ফ্যাশন ইজ আর্ট’। ফ্যাশন ক্যালেন্ডারের মর্যাদাপূর্ণ আয়োজনে তারকারা কে কোন পোশাকে এসেছিলেন দেখা যাক।

ম্যাডোনা (ছবি: রয়টার্স)

ম্যাডোনার মাথায় জাহাজ!
পপসম্রাজ্ঞী ম্যাডোনা পরেছেন অদ্ভুত এক পোশাক। তার মাথার অংশ যেন আস্ত একটি জাহাজ! জমকালো গাউনটি সামলানোর জন্য কয়েকজন মডেল নিয়ে এসেছিলেন তিনি। তার পোশাকটি তৈরি করেছে ফরাসি ফ্যাশন হাউস সাঁ লরোঁ। 

বিয়ন্সে (ছবি: রয়টার্স)

১০ বছর পর
আমেরিকান গায়িকা বিয়ন্সে মেট গালায় ফিরলেন এক দশক পর। এবারের আসরের একজন কো-চেয়ার তিনি। থিম নির্বাচন, অতিথি তালিকা তৈরি, আসন বিন্যাস পরিকল্পনা ও অনুষ্ঠানের প্রচারণায় ভূমিকা রাখেন কো-চেয়ারে থাকা বিশিষ্টজনেরা। বিয়ন্সে ছাড়াও একই দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান, টেনিস তারকা ভেনাস উইলিয়ামস ও ব্রিটিশ ফ্যাশন সাংবাদিক আনা উইনট্যুর।

জে-জি ও ব্লু আইভি (ছবি: এক্স)

বিয়ন্সের পরা কঙ্কাল আদলের গাউন বানিয়েছেন ফরাসি ফ্যাশন ডিজাইনার অলিভিয়ের রুস্টিং। এর পেছনের অংশ লম্বা পালকের মতো। বিয়ন্সের সঙ্গে ছিলেন স্বামী, র‌্যাপার জে-জি ও তাদের ১৪ বছর বয়সী মেয়ে ব্লু আইভি। এবারই প্রথম মেট গালায় হাজির হলেন ব্লু। সাধারণত কমপক্ষে ১৮ বছর বয়সীদের অতিথি হিসেবে অংশগ্রহণের সুযোগ থাকে মেট গালায়। কিন্তু বিয়ন্সের মেয়ে বলে কথা! তিনি পরেছিলেন ফরাসি ব্র্যান্ড ব্যালেনসিয়াগার মুক্তাখচিত সাদা গাউন। তার বাবা জে-জি পরেছেন লুই ভুইতোঁ’র স্যাুট।

সানডে রোজ কিডম্যান আরবান ও নিকোল কিডম্যান (ছবি: রয়টার্স)

নিকোল কিডম্যান (ছবি: রয়টার্স)

নিকোল কিডম্যানের মেয়ে
শানেলের লাল গাউনে অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান। তার মেয়ে সানডে রোজ কিডম্যান আরবান পরেছেন ডিওরের গাউন। ২০০৩ সালে প্রথমবার মেট গালায় অংশ নেন নিকোল। ২০০৫ সালের আয়োজনে কো-চেয়ার ছিলেন তিনি। ২১ বছর পর ফের একই দায়িত্বে পাওয়া গেল তাকে।

সাবরিনা কার্পেন্টার (ছবি: রয়টার্স)

ফিল্ম স্ট্রিপ সংবলিত গাউন
হলিউডের গ্ল্যামার নিয়ে এসেছিলেন গ্র্যামি জয়ী আমেরিকান পপতারকা সাবরিনা কার্পেন্টার। সেলুলয়েডের ফিল্ম স্ট্রিপ সংবলিত গাউনে ঝলমলে লেগেছে তাকে। অড্রে হেপবার্ন ও হামফ্রি বোগার্ট অভিনীত ‘সাবরিনা’ (১৯৫৪) চলচ্চিত্রের ফিল্ম স্ট্রিপ এগুলো। ফরাসি ব্র্যান্ড ডিওরের জন্য এই পোশাক তৈরি করেছেন জনাথন অ্যান্ডারসন। 

রিয়ান্না ও এএসএপি রকি (ছবি: রয়টার্স)

হাজার হাজার রত্ন ও পুঁতিতে রিয়ান্না
বার্বাডোজের গায়িকা রিয়ান্না পরেছেন ফরাসি ফ্যাশন হাউজ মেজোঁ মারজিলার জন্য গ্লেন মার্টেনসের নকশা করা গাউন। এতে রয়েছে হাজার হাজার রত্ন ও পুঁতি। রিয়ান্নার সঙ্গে ছিলেন তার স্বামী এএসএপি রকি। আমেরিকান এই র‌্যাপারের কালো শার্টের ওপর গোলাপি কোট তৈরি করেছে ফরাসি ব্র্যান্ড শানেল।

ডিওরের গাউনে ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটস (ছবি: রয়টার্স)

মেট গালার নিয়মাবলি
মেট গালায় অতিথিদের নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয়। যদিও সাধারণ মানুষ এতে প্রবেশের সুযোগ পায় না। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের ভেতরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। অতিথিদের প্রত্যেকের সঙ্গে আমন্ত্রণপত্র থাকা আবশ্যক। তারকাদের পরা সব পোশাক অবশ্যই থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই।

জাদুঘরের চারপাশে সবুজ পটভূমিতে অতিথিরা সিঁড়ি বেয়ে ওঠেন। ঝুলিয়ে রাখা ফুল, সবুজ ঝোপের বেড়া, ল্যাভেন্ডারের টব এবং শ্যাওলা-ধরা ইটের মতো দেখতে একটি কার্পেট বিছিয়ে বাগানের মতো পরিবেশ ছড়িয়ে রাখা হয়।

অতিথিদের জন্য নৈশভোজ, ককটেল, লাইভ মিউজিক এবং কস্টিউম ইনস্টিটিউটের বসন্তকালীন পোশাকের নতুন প্রদর্শনী ঘুরে দেখার ব্যবস্থা ছিল। অতিথিদের খাবারের জন্যও রয়েছে বাড়তি নিয়ম। মেন্যুতে পেঁয়াজকলি, পেঁয়াজ ও রসুন নিষিদ্ধ।

হলিউড অভিনেতা জনি ডেপের মেয়ে লিলি-রোজ মেলোডি ডেপ (ছবি: রয়টার্স)

সাধারণত এই বিশেষ পার্টিতে কয়েকশ’ অতিথিকে আমন্ত্রণ জানান আয়োজকেরা। অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত অতিথিদের তালিকা গোপন রাখা হয়। নামিদামি ব্র্যান্ডগুলো টেবিল কিনে পছন্দের তারকাদের আপ্যায়নের জন্য ব্যবহার করে। যদি কোনো তারকা সেই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকেন এবং রেড কার্পেটে তাদের কোনো পোশাক পরেন, তাহলে ব্র্যান্ড লাভবান হয়।

টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কস্টিউম ইনস্টিটিউটে যায়। জানা গেছে, একটি টিকিটের দাম প্রায় ৭৫ হাজার ডলার, আর ১০ আসনের একটি টেবিলের দাম শুরু হয় ৩ লাখ ৫০ হাজার ডলার থেকে।

আয়োজকরা সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, এবারের মেট গালায় রেকর্ড ৪ কোটি ২০ লাখ ডলার তহবিল সংগ্রহ হয়েছে। গত বছর এই অঙ্ক ছিল ৩ কোটি ১০ লাখ ডলার।

সাবরিনা কার্পেন্টারমেট গালাফ্যাশননিকোল কিডম্যানবিয়ন্সে
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise