সোমবার কেন শিব পূজা করেন সুরকার সেলিম

সেলিম মার্চেন্ট
বলিউডের খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। ‘সুকরআল্লা’, ‘মওলা মেরে’, থেকে ‘সাইয়াঁ’ এর মতো হিট গানের সুরকার। গান নিয়ে সব সময় আলোচনায় থাকলেও এবার আলোচনায় আছেন তার এক মন্তব্যর কারনে।
সম্প্রতি সেলিম এক সাক্ষাৎকারে বলেছেন, শুক্রবার তিনি জুমার শুভেচ্ছা জানান এবং জুমা পালন করেন। আবার সোমবার করে শিবের উপাসনা। তার এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় বিতর্ক। কী কারণে তিনি দুই ধর্মেরই উপাসনা করেন, সেটাও জানালেন সেলিম।
সুরকার জানান, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার কথায়, আমি শুক্রবারে জুমার পরে সোমবার শিবের পূজা করি। অনেকেই এটা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আমি দুই ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল। আসলে ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে আমার যোগসূত্র এতটাই গভীর যে, এটা ভাষায় ব্যাখ্যা করা যায় না।
সেলিমের গানে যেমন বার বার উঠে এসেছে আল্লাহ্র কথা, তেমনই তিনি প্রতি বছর শিবরাত্রির সময় একটা করে গান বের করেন। সেলিম জন্মসূত্রে মুসলিম। তবে গত বছর পহেলগাঁও কাণ্ডের পর গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘মুসলমান হয়ে লজ্জিত!’ মুসলিম বলে কখনো কখনো তিনি কাজ কম পেয়েছেন বলে সম্প্রতি এআর রহমান যে মন্তব্য করেছিলেন, তারও তীব্র বিরোধিতা করেন সেলিম।

