আগামীর সময়

চাঁদাবাজি করতে গিয়ে শিবিরের দুই নেতাকে আটকের দাবি সঠিক নয়

চাঁদাবাজি করতে গিয়ে শিবিরের দুই নেতাকে আটকের দাবি সঠিক নয়

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে, ‘ঢাকা কলেজের ক্যান্টিন থেকে চাঁদাবাজি করতে গিয়ে শিবিরের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী।’

যাচাই করলে দেখা যায়, এই দাবি সঠিক নয়। মূল ভিডিওটি গত ৫ জানুয়ারির, যখন ইডেন মহিলা কলেজের সামনে চাঁদাবাজি করতে গিয়ে চারজন ঢাকা কলেজের শিক্ষার্থী আটক হন।

ভিডিওর রিভার্স ইমেজ সার্চে, Sarabangla.net-এর ৬ জানুয়ারির প্রতিবেদনের সঙ্গে মিল পাওয়া যায়। প্রতিবেদনের ক্যাপশনে উল্লেখ ছিল, ‘চাঁদাবাজি করতে গিয়ে ঢাকা কলেজের ৪ শিক্ষার্থী আটক।’

সংশ্লিষ্ট সংবাদমাধ্যম যুগান্তর ও ইত্তেফাকও একইদিনে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে ইডেন মহিলা কলেজের আশপাশে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন আটককৃত চারজন।’

সোমবার সকালে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো বাপ্পি নামের এক ব্যক্তিকে মারধর করলে সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যায়।

ভিডিওটি সত্য হলেও, ভাইরাল করা দাবি -‘ঢাকা কলেজের ক্যান্টিন থেকে শিবির নেতাদের আটক করেছে সেনাবাহিনী‘ - এ দাবি বিভ্রান্তিকর। এটি পুরোনো ঘটনার ভিডিও এবং কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক অভিযানের অংশ নয়।

    শেয়ার করুন: