প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

জাতিসংঘের চিঠি ঘিরে গুজব

আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে দেওয়া হয়নি কোনো সময়সীমা

তানজিলা আফসানা, সিনিয়র ফ্যাক্টচেকারপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৭:৪৭
আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে দেওয়া হয়নি কোনো সময়সীমা

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জাতিসংঘ বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। একইসঙ্গে, এ বিষয়ে তারেক রহমানকেও জাতিসংঘ থেকে চিঠি পাঠানো হয়েছে বলেও আরেকটি ভিডিওতে দাবি করা হয়।

তবে অনুসন্ধানে এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেই জাতিসংঘ থেকে বাংলাদেশ সরকার বা তারেক রহমানকে এমন কোনো চিঠি পাঠানোর তথ্য মেলেনি।

যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওতে থাকা সাংবাদিক কাজী রুনার মূল বক্তব্যও ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভিডিওতে কোথাও ৬০ দিনের মধ্যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়নি। বরং তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের পক্ষ থেকে ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চিঠি পাঠানো হয়, যেখানে এ বিষয়ে ১০টি প্রশ্ন তোলা হয় এবং এ ধরনের পদক্ষেপ জনসাধারণের রাজনৈতিক অংশগ্রহণে সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।


পরবর্তীতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) ওয়েবসাইটে প্রকাশিত চিঠি থেকে জানা যায়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে মূলত ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সরকারের বিভিন্ন পদক্ষেপ- বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, গণগ্রেপ্তার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এসব পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠনের স্বাধীনতা এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (ICCPR)-এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ার আশঙ্কা তৈরি করে। একইসঙ্গে ন্যায্য বিচার, আটক ব্যক্তিদের নিরাপত্তা এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয়।

তবে চিঠির কোথাও ৬০ দিনের মধ্যে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো নির্দেশ বা আহ্বান নেই। সেখানে উল্লেখ করা হয়েছে, চিঠির বিষয়বস্তু এবং সরকারের জবাব ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হতে পারে- যা ভুলভাবে ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে ভিন্ন দাবি ছড়ানো হয়েছে।

সুতরাং, আওয়ামী লীগের ওপর থেকে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জাতিসংঘ চিঠি দিয়েছে- এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

আওয়ামী লীগজাতিসংঘ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise