গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার-ব্যানার নিষিদ্ধ
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
অপর এক তথ্য বিবরণীতে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি সাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

