পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর একাংশে গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ওয়াসার কাজের সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় আজ রবিবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।



