আগামীর সময়

ঢাকা-১৫ আসনের নির্বাচনী পোস্টার সরাচ্ছেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের নির্বাচনী পোস্টার সরাচ্ছেন জামায়াত আমির

ফাইল ছবি

নির্বাচনের দুই দিন পর ঢাকা-১৫ আসনে টানানো নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার সন্ধ্যায় মিরপুর–কাফরুল এলাকায় টানানো নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে খুলে ফেলেন তিনি।

দলীয় সূত্র জানায়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

    শেয়ার করুন: