প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

আরেক মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৫:৪৪
আরেক মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয়

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে তাকে গ্রেপ্তারের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন আসামি অজয় করকে আদালতে হাজির করে নতুন এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুজ্জোহা সুমন বলেছেন, এই আসামি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। তার মতো ছাত্রলীগ নেতাদের ওপর ভর করেই অনুপ্রবেশের পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এই আসামি সাধারণ কোনো আসামি নন। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম বলেছেন, আসামি ছাত্রলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। কিন্তু তিনি কখনো অন্যায় করেননি। তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। জুলাই আন্দোলনেও তিনি শান্তিপূর্ণ ভূমিকা পালন করেছেন। উভয়পক্ষের শুনানী শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমপ্লিট শাটডাউন ঘোষণার পর ২০২৪ সালের ৪ আগস্ট ভাটারা থানাধীন নতুন বাজার এলাকায় চলছিল সরকার পতনের একদফা আন্দোলন। এতে অংশ নিয়েছিলেন মুক্তিগামী হাজার হাজার ছাত্র-জনতা। সেই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ওইদিন বেলা দেড়টার দিকে গুলশান থানাধীন নতুন বাজার এলাকা দিয়ে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাচ্ছিলেন তৌহিদ মিয়া। এসময় আসামিদের ছোড়া গুলিতে লুটিয়ে পড়েন তিনি। এ ঘটনায় ২০২৫ সালের ৮ আগস্ট ভিকটিম বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন তৌহিদ মিয়া।

প্রসঙ্গত, গত বছরের ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন ২৪ সেপ্টেম্বর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারছাত্রলীগসাবেক সম্পাদক অজয়
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise