আগামীর সময়

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সংগৃহীত ছবি

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আবু বাক্কারকে(৬২) যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মঞ্জুরী এ রায় দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আবু বক্কর ও রেজিয়া খাতুনের উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর রেজিয়ার বাড়িতে থাকতেন। বিয়ের কিছুদিন পর রিজিয়া প্রথম স্বামীর বাড়িতে যেতে চায়। এ নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে আবু বক্কর রেজিয়াকে তার পরনের শার্ট দিয়ে গলা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় রেজিয়া খাতুনের আগের ঘরের সন্তান বিউটি আক্তার বাদী হয়ে আবু বাক্কারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সর্বশেষ ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত রায় ঘোষণা করেছে।

    শেয়ার করুন: