প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭
আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ভারত সফরে যাচ্ছেন মন্ত্রী। এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে জোর দেওয়া হতে পারে চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। এগুলো মধ্যে রয়েছে— জ্বালানি সহযোগিতা, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং সীমান্ত পরিস্থিতি। একই সঙ্গে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার বিষয়টিও এই সফরের অন্যতম লক্ষ্য।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের দুই পরিচালক।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ড. খলিলুর রহমানের দুই দিনের সফরকে নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক পুনঃস্থাপন ও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ বা সম্পর্কের বরফ গলাতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, করা হচ্ছে এমন ধারণা।

দিল্লির হায়দারাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ড. খলিলুর রহমান। এ ছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভালের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে, জানিয়েছে কূটনৈতিক সম্পর্কে যুক্ত কর্তাব্যক্তিরা।

বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে ৫০ হাজার টন ডিজেল সরবরাহ নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য প্রথম ভারত সফরের বিষয়টিও এই আলোচনায় স্থান পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২৭-এর সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে। তিনি এ ক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন- এমনটিই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সংযোগ প্রকল্প (কানেক্টিভিটি), সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান দ্বিপাক্ষিক উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে দুই দেশের মধ্যে।

অন্যদিকে এটি একটি নিয়মিত উচ্চপর্যায়ের সংলাপ হলেও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষার প্রশ্নে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল  ৮ এপ্রিল সকালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দেশের অনাবাসিক দূতাবাস প্রধানদের সঙ্গে সকালে বৈঠকে মিলিত হবেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারত সফর শেষে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এয়ার মরিশাসের একই উড়োজাহাজে করে মরিশাসে পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিবেন। ৯ এপ্রিল সকাল আটটায় বাণিজ্যিক বিমানের ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে দিল্লি ছাড়বে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লিতে যাওয়ার আগের দিন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্রমন্ত্রী খলিলের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকশেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, ‘ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজেরও যাওয়া হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন, সেটাকে কাজে লাগিয়ে একটা শুভেচ্ছার মনোভাব দেখানো, তারপর তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য।’


পররাষ্ট্র উপদেষ্টাভারতপররাষ্ট্রমন্ত্রী
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise