প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) নিযুক্ত হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব নুরজাহান খানম।
মঙ্গলবার (৩১ মার্চ) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে তার চাকরি।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।



