প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

শিশু হাসপাতাল

আতঙ্কিত মায়ের মুখগুলি ...

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২১:২৭
আতঙ্কিত মায়ের মুখগুলি ...

ফাইল ছবি

আর কিছু নয়, তাড়া করছে ‘হাম’ শব্দটি। মায়েরা আতঙ্কিত, কখন যে খালি হয়ে যায় তার বুক! শিশুর শরীরে জ্বর বাড়লেই চড়ছে চিন্তার পারদ, মা তো...! রবিবার দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের জরুরি বিভাগে দেখা মিলল তেমনই এক মায়ের। চিকিৎসকের কাছে তার আকুতি, ‘আমার বাচ্চাডারে বাঁচান, তিন দিন ধইরা জ্বর কমতাছে না।’

তিনি আক্রান্ত সন্তানকে নিয়ে এসেছেন ময়মনসিংহ থেকে। কোলের নিস্তেজ শিশুটির শরীরজুড়ে লাল ফুসকুড়ি, শেষ চৈত্রের দুপুরের মতো উত্তাপ গায়ে। ‘বুকের মানিকের’ চিন্তায় ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ছাড়ছেন আর ভিজে উঠছে মফস্বল থেকে আসা অসহায় মায়ের চোখের কোণ। বাংলাদেশ শিশু হাসপাতালের মতো এমন দৃশ্য এখন দেশের বেশিরভাগ শিশু হাসপাতালেরই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রবিবার পর্যন্ত দেশে শনাক্ত হয়েছে প্রায় ১০ হাজারের কাছাকাছি সন্দেহভাজন হাম রোগী; যাদের মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার। আর আক্রান্তদের ৮০ শতাংশের বেশি ৫ বছরের নিচে। হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যাও শতাধিক।

সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার মধ্যে আছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু ঢাকা ছাড়া অন্য এলাকায় নেই তেমন চিকিৎসা সুবিধা। ফলে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের আক্রান্তদের বেড়েছে ঢাকামুখী হওয়ার প্রবণতা। আর এসব রোগীর বেশিরভাগই আসছে বাংলাদেশ শিশু হাসপাতালে।

হাসপাতালের নথি সাক্ষ্য দিচ্ছে, প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে গুরুতর অবস্থায় ভর্তি হচ্ছে শিশু। তবে অনেক ক্ষেত্রেই আসতে হচ্ছে দেরি। চিকিৎসকদের সতর্কতা, ‘দেরি করে আনার কারণেই বাড়ছে জটিলতা।’

এই প্রাদুর্ভাবের পেছনে প্রধান কারণ টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং সচেতনতার অভাব। বিশেষ করে ৯ মাসের নিচের শিশু, যারা এখনো হামের টিকা পায়নি, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। এ কারণে প্রাথমিক লক্ষণ দেখা দিলেই দ্রুত নিতে হবে হাসপাতালে। সংকট ব্যাখ্যা করে পরামর্শ চিকিৎসকদের।

অবশ্য আশার কথা, হামের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় রবিবার থেকে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে টিকাদান।

এ ছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকা কার্যক্রম শুরু হবে, যা চলবে ১১ মে পর্যন্ত। এই টিকা নিতে পারবে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকার পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা ও দ্রুত হাসপাতালে নিতে হবে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে ময়মনসিংহের ওই মায়ের মতো অসংখ্য মায়ের চোখ ভিজবে হাসপাতালের করিডরে বা বারান্দায়।

হামের প্রাদুর্ভাববাংলাদেশ শিশু হাসপাতাল
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise