প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ সিটির নতুন প্রশাসকদের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লার সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সংসদ ভবনে তারেক রহমানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা।
এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
এর আগে এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরশেনে পাঁচ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত প্রশাসকরা হলেন- বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান রিটন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহমুদ উন নবী চৌধুরী ডন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা টিপু।

