প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

প্রথম দিনেই ওয়াকআউট করতে পারে জামায়াত-এনসিপি

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:৪১
প্রথম দিনেই ওয়াকআউট করতে পারে জামায়াত-এনসিপি

ছবিঃ আগামীর সময়

৫৮৩ দিন পর কাল বসছে সংসদ অধিবেশন। খাদে পড়া গণতন্ত্র উদ্ধারের পর কাঙ্খিত সংসদ দেখতে উন্মুখ দেশের মানুষও। তবে শুরুতেই জমজমাট সংসদে বাগড়ার আভাস। ওয়াকআউট করতে পারে জামায়াত-এনসিপি জোট। বিরোধী দলের সভায়ও এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে।

২০২৪ সালের ৬ আগস্ট বিলুপ্ত হয় দ্বাদশ সংসদ। কাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই অধিবেশন ঘিরে আলোচনা রাজনৈতিক অঙ্গন, প্রশাসনসহ সর্বমহলে। একাধিক সূত্র জানাচ্ছে, কয়েকটি ইস্যুতে উত্তপ্ত হতে যাচ্ছে প্রথম অধিবেশন।

গণভোটে জনগণের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রপতি অভিশংসন প্রস্তাব— বিরোধী দলের মূল এজেন্ডায় প্রাধান্য পাবে এই দুই বিষয়। জোটের একাধিক সংসদ সদস্য সূত্রে মিলছে এমন তথ্য। তাছাড়া উচ্চকক্ষ গঠন নিয়েও হতে পারে বড় জটিলতা।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আছে সাংবিধানিক বাধ্যবাধকতা। প্রথা মেনেই উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারি দল বিএনপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে বিষয়টি। তবে এ নিয়ে শুরু থেকেই ঘোরতর আপত্তি বিরোধী দলের। রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেফতার চেয়েছে এনসিপি। বিরোধী জোটের একাধিক সূত্র জানাচ্ছে, রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ বর্জন করবে তাদের সংসদ সদস্যরা।

‘ফ্যাসিস্টের দোসর হিসেবে আমরা রাষ্ট্রপতিকে সংসদে দেখতে চাই না। তার ভাষণের জন্যও আমরা প্রস্তুত না। আমরা তার অভিশংসন প্রস্তাব করব’, আগামীর সময়কে বলছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিএনপিকে চাপে রাখতে চাইছে ১১ দলীয় জোট। ‘প্রথম অধিবেশনেই আমরা রাষ্ট্রপতির অভিশংসন ও গণভোট নিয়ে কথা বলব। কেন সংবিধান সংস্কার পরিষদের শপথ সরকার দলীয় সদস্যরা নেননি এবং কেন এই পরিষদ গঠন হয়নি তা নিয়ে আমরা প্রশ্ন তুলব। রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে’, ব্যাখ্যা করছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ১১ দলীয় জোটের এক সংসদ সদস্য।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মঙ্গলবার মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশের মানুষ এই ইলেকশনে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছেন। সংস্কার বাস্তবায়নে আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি। কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নিতে। কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাচ্ছি না।’

‘অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের লড়াই চলমান থাকবে’, যোগ করেন ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ফ্যাসিস্টের দোসর’, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার দুপুরে সংসদের বিরোধী দলীয় এমপিদের নিয়ে বৈঠক শেষে এ দাবি তার।

‘আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সেই বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিক-নির্দেশনা দিয়েছি’, সাংবাদিকদের জানাচ্ছিলেন তিনি।

‘আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কাল দেখবেন’, জোর দেন কুমিল্লা-১১ আসনের এই সংসদ সদস্য।

তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‘জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এ সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি’, দুপুরে সংসদ থেকে বের হয়ে জানাচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।

বাংলাদেশ জামায়াত ইসলামীরাষ্ট্রপতিত্রয়োদশ জাতীয় সংসদজাতীয় নাগরিক পার্টি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise