প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সহযোগীদের খবর

রিমান্ডে ২ সাবেক কর্মকর্তা

জিজ্ঞাসাবাদে উঠে এলো এক-এগারোর নেপথ্যের অনেকের নাম

প্রথম আলোপ্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:২০
জিজ্ঞাসাবাদে উঠে এলো এক-এগারোর নেপথ্যের অনেকের নাম

মামুন খালেদ (বাঁয়ে) ও মাসুদ উদ্দিন চৌধুরী (ডানে)

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে এক–এগারোর নেপথ্যের কুশীলব হিসেবে তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতিমধ্যে এসব ব্যক্তির একটি তালিকা তৈরি করা হয়েছে এবং তাঁদের মধ্যে যাঁরা দেশে অবস্থান করছেন, তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়, জিজ্ঞাসাবাদে উঠে আসা ব্যক্তিদের মধ্যে তৎকালীন তিন বাহিনীর প্রধানরা ছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন, যাঁরা ২০০৭ সালের ১১ জানুয়ারি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারকে সরিয়ে সেনাসমর্থিত এক–এগারোর সরকার গঠনের নেপথ্যে কাজ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এখন তাঁদের ভূমিকা ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।

গোয়েন্দা সূত্র আরও বলছে, এক-এগারোর সময় যাঁরা নেপথ্যে থেকে সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছিলেন, তাঁদের ভূমিকা, আর্থিক লেনদেন ও পরবর্তী সময়ে বিভিন্ন কর্মকাণ্ড এখন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এক–এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে পল্টন থানার মানবপাচারসংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি হেফাজতে থাকা মাসুদ উদ্দিন চৌধুরীকে গতকাল তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে এক-এগারোর সময় তাঁর প্রভাবশালী হয়ে ওঠার প্রক্রিয়া, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সুবিধাভোগের অভিযোগের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে। তিনি কিছু বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন এবং কিছু বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। প্রাপ্ত তথ্য যাচাই–বাছাই করতে হচ্ছে। ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার (সাইবার) সৈয়দ হারুন অর রশীদ বলেছেন, তদন্ত চলছে। এখনো বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে আছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা, মানি লন্ডারিং, মানবপাচার, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তের উদ্যোগ নিচ্ছে বলেও জানা গেছে।

মামুন খালেদকে জিজ্ঞাসাবাদ শুরু

এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও জিজ্ঞাসাবাদ চলছে। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি হেফাজতে গতকাল শুক্রবার ছিল তাঁর রিমান্ডের প্রথম দিন।

শেখ মামুন খালেদকে গত বুধবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে আটক করে (ডিবি)। তিনি ২০০৭–০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সর্বশেষ কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।

শুক্রবার ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, শেখ মামুন খালেদকে এখন পর্যন্ত মামলার বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিভিন্ন সময় রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ক্ষমতা ব্যবহার করে অপরাধ করার সক্ষমতা তাঁর ছিল। ক্ষমতার সঙ্গে সম্পর্কিত যেসব অভিযোগ তাঁর বিরুদ্ধে এসেছে, সব বিষয়েই পর্যায়ক্রমে জানতে চাওয়া হবে। জিজ্ঞাসাবাদ চলছে।


মাসুদ উদ্দিন চৌধুরীমামুন খালেদ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise