মধ্যপ্রাচ্য সংঘাতে প্রাণ হারানো আলীর মৃতদেহ ঢাকায়
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় দুবাইয়ে নিহত সালেখ উদ্দিন আহমেদ আলীর দেহ পৌঁছেছে ঢাকায়। সোমবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস ইকে ৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার দেহ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক আহমেদ আলী সেসময় ছিলেন এয়ারপোর্টে।
সেখান থেকে মৌলভীবাজারের বাড়িতে নেওয়া হবে আলীর মরদেহ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ ঢাকায় আনা হয়েছে।
দুবাইয়ের আজমান শহরে পানি সরবরাহের গাড়ি চালাতেন আহমেদ আলী। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

