আগামীর সময়

দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুদ আছে, জানাল জ্বালানি বিভাগ

দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুদ আছে, জানাল জ্বালানি বিভাগ

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে বাংলাদেশে আগামী মাসে সেই সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে পেট্রোল, অকটেন ও জেট ফুয়েলের মজুদের তথ্যও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুদ রয়েছে।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আরও জানান, বর্তমানে দেশে ডিজেল মজুদ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অকটেন আছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল মজুদ রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।

দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে যুগ্ম সচিব বলেছেন, মার্চ মাসে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি এবং আগামী এপ্রিল মাসেও কোনো সংকট দেখা দেবে না।

এ ছাড়া ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। জ্বালানি বিক্রি সহজ ও স্বচ্ছ করতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যেই অ্যাপটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

    শেয়ার করুন: