প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

বৈশাখে শ্রাবণের ধারা

রিয়াজ হোসেনপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০১
বৈশাখে শ্রাবণের ধারা

গ্রাফিকস: আগামীর সময়

কয়েক দিন ধরে রাজধানীর আকাশে চলছে রোদ-বৃষ্টির খেলা। আর এতে অনুভূত হয়েছে ভ্যাপসা গরম। ঠিক এ সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ্আর এতে অস্বস্তির পর স্বস্তি এসেছে জনজীবনে।

শুধু স্বস্তিই নয়, জলাবদ্ধতাও দেখা দিয়েছে দেশের বিভিন্ন শহরে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ফুটপাত ও খোলা আকাশের নিচের বাসিন্দারা পড়েছে চরম বিপাকে।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েক দিনের তুলনায় আরও অবনতি হয়েছে হাওরাঞ্চল। সেখানে প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়েছে ফসলি জমি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, হাওর এলাকার সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভোগাই ও কংস নদীতে পানি বেড়েছে। আগামী তিন দিন বাড়তে পারে আরও এই পানি। একই সঙ্গে হাওরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস থাকায় সেখানে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এমনটিই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।

এর মধ্যেই টানা বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগরে মঙ্গলবার ভোরে বাঁধ ভেঙে পানি ঢুকেছে ইকড়ছই হাওরে। এতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রায় ৬৪ হেক্টর জমির বোরো ধান। এমন অবস্থায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি, হাওর অঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে হতে পারে বন্যা। তাই নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যতম প্রধান ‘ফুড বাস্কেট’ হাওর অঞ্চল। দেশের উৎপাদিত চালের ৩০ শতাংশ আসে সেখান থেকে। বোরো মৌসুমে পাহাড়ি ঢল বা অতিবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষক, বাড়ে চালের দাম। প্রভাব পড়ে সব মানুষের ওপর।

এ সময়ে বৃষ্টি হওয়া স্বাভাবিক। বৈশাখ মাসে কালবৈশাখী হবেই। এ সময় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতও হয়। তবে প্রতিবছর একই রকম হয় না। কোনো বছর বেশি হয়, কোনো বছর কম। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এমনটিই বলছিলেন আগামীর সময়কে। তার মতে, গত কয়েক বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাত কিছুটা বেশি হয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বেশি হতে পারে। এরপরও বৃষ্টি হবে। তবে পরিমাণ কমে আসবে ধীরে ধীরে।

এ সময়ে তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনাও নেই জানিয়ে এই আবহাওয়াবিদের অভিমত, বৃষ্টিপাত চলমান থাকায় আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা ও মেঘাচ্ছন্ন থাকবে। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা বেশি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

‘কেন এ বছর এ সময়ে বৃষ্টি বেশি হচ্ছে?’ এ কথায় বজলুর রশিদের অভিজ্ঞতা, ১০ বছর পরপর প্রকৃতিতে এমন পরিবর্তন আসে, সেটা আবহাওয়ার প্যাটার্ন। তার দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০২৪ সালের এপ্রিল ছিল উষ্ণতম। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি ছিল ওই বছরের এপ্রিল। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো দেখেছিল আবহাওয়ার ভয়াবহ রূপ। ওই সময় টানা ৩০-৩৫ দিনের মতো তাপপ্রবাহ ছিল বিস্তীর্ণ অঞ্চলে।

বজলুর রশিদের বিশ্লেষণ, এটা শুধু গ্লোবাল ফ্যাক্টর নয়, কাজ করেছে লোকাল ফেনোমেনোও। নভেম্বরের পর থেকে মার্চের শুরু পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তাই তৈরি হয়েছে ড্রাই কন্ডিশন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই আবহাওয়াবিদের ভবিষ্যদ্বাণী, ‘এখন যে বৃষ্টি হচ্ছে, এটা হয়তো থাকবে আরও কিছুদিন। এরপর আবার আবহাওয়া শুষ্ক হবে, বাড়বে তাপমাত্রা।’

আবহাওয়া অধিদপ্তরের ৫১টি স্টেশনের বৃষ্টিপাতের তথ্যের গড় করে দেখা গেছে, মঙ্গলবার সারা দেশে ৩২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় উত্তরের দিকে তুলনামূলক কম বৃষ্টি হলেও ভারী বর্ষণ হয়েছে উপকূলে। শুধু ভোলাতেই হয়েছে ১৫২ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরবৃষ্টিভ্যাপসা গরম
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise