প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিকল্প নেই: জামায়াত আমির

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিকল্প নেই: জামায়াত আমির

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি ও বিরোধী দল মিলে দায়িত্বশীল আচরণ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে।


তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো বিকল্প আপাতত নেই। আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে। যদিও এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয়, অনেক চ্যালেঞ্জ আছে। তবে উভয় দলের আন্তরিকতা থাকলে আমরা ইনশাল্লাহ পারব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সব স্ট্রাকচারই (কাঠামো) ধ্বংস হয়ে গেছে। বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

এগুলো ফিরিয়ে আনতে হলে অবশ্যই সরকারি দলের দায়িত্ব বেশি, তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। তারা যদি মূল ভূমিকা রাখেন, তাহলে রাষ্ট্রের বিকল অঙ্গগুলো সচল করা সম্ভব।

সংসদে ১১ দলীয় ঐক্যজোট গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সংসদে সেই কালচার দেখতে চাই। বিরোধী দল যেন সংসদে কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করব।

আমরা সরকারকে আশ্বস্ত করতে চাই, দেশ ও জাতির স্বার্থে আমরা আপনাদের পাশে আছি। তবে স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই পাহারাদারির মধ্য দিয়ে জাতিকে কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় ওঠাতে পারব বলে আমরা আশাবাদী।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে। জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, তবেই তা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলে গেলে জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে, যা আমরা চাই না। জুলাই যে কারণে ফিরে এসেছে, সেই কারণ যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুদিন-দুর্দিন যাই আসুক, আমরা দেশবাসীর সঙ্গে থাকব।

মঙ্গলবার থেকে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন ধারার সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে এবং মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।

জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise