দলীয় পদ ছাড়লেন প্রতিমন্ত্রী শাহে আলম
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সোমবার (২৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদের সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলীয় পদে থাকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মীর শাহে আলম। দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
এদিকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

