শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে কোলাকুলি করতে দখো যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে।
দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারের পতনের পর জামায়াতের শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন। এ সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনেই দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনসভাকে ঘিরে সকাল থেকেই মাঠে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন তারা।

