প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

হাম ও জ্বালানি নিয়ে সরকার লুকোচুরি করছে : জামায়াত আমির

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:৪৮
হাম ও জ্বালানি নিয়ে সরকার লুকোচুরি করছে : জামায়াত আমির

শিশু হাসপাতাল পরিদর্শনকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

হাম সংক্রমণে শিশুর মৃত্যু এবং জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সত্য লুকিয়ে সমাধান সম্ভব নয়। সংকট স্বীকার করলে, সবাই মিলে আলোচনা করে মোকাবিলা করা সহজ হয়।’

শনিবার রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতাল এবং আসাদগেট পেট্রল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি। এ সময় শিশু হাসপাতালের পরিবেশকে ‘ডিজাস্টার’ বলে আখ্যা দেন জামায়াত আমির।

দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি সেবা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার ভাষ্য, ‘দেশের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালে শয্যা মাত্র ৭০০। অথচ সারা দেশের রোগী আসে এখানে। পরিচ্ছন্নতা সন্তোষজনক হলেও অবকাঠামোগত ও যন্ত্রপাতির সংকট ভয়াবহ। নবজাতকদের এনআইসিইউ ও পিআইসিইউ সুবিধা থাকলেও এমআরআই, সিটিস্ক্যান নেই। মুমূর্ষু শিশুদের এসব পরীক্ষার জন্য বাইরে পাঠাতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

সরকারের অনুদানে পরিচালিত হাসপাতালটিতে বরাদ্দ কমানোয় প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা, ‘বাজেট যখন বাড়ছে, তখন স্বাস্থ্য খাতের এই বিশেষায়িত প্রতিষ্ঠানে বরাদ্দ কমানো হলো কেন?’

‘হাম পরিস্থিতি যা দেখলাম তা উদ্বেগজনক। শয্যার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। পুরো স্বাস্থ্য খাত পড়েছে নাজেহাল অবস্থায়। হাসপাতালগুলো সেবামূলক প্রতিষ্ঠান নয়, বরং তুলনা করা যেতে পারে বাজারের সঙ্গে,’ বলছিলেন তিনি।

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘অনেক উন্নয়ন পরিকল্পনা শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ। হামের মতো ব্যাধির চিকিৎসায় আইসিইউ নেই। সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার। সংসদে সরকারি দলের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যাই নেই। বাস্তবতাকে আড়াল করছে সরকার।’

হাসপাতাল থেকে ফেরার পথে আসাদগেট পেট্রল পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়ানো গাড়ি, মোটরসাইকেল চালক ও পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছেন জামায়াত আমির। ‘জ্বালানি সংকটের দায় সরকারকে দিচ্ছি না। যুদ্ধের কারণে এ পরিস্থিতি। এখানে লুকোচুরির কী আছে? তারপরও লুকোচুরি করা হচ্ছে,’ উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা।

জামায়াত আমিরসরকারহাম ও জ্বালানি
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise