প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ভারতকে নিয়ে কি খারাপ কথা বলেছি, প্রশ্ন আমিরের

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৮
ভারতকে নিয়ে কি খারাপ কথা বলেছি, প্রশ্ন আমিরের

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাজেভাবে হেরেছে পাকিস্তান। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি সালমান আগারা। মাঠের ক্রিকেটে যাই হোক, কথার লড়াই তো আর থেমে থাকতে পারে না। দুই দেশের এই লড়াইটা হচ্ছে মূলত মোহাম্মদ আমির বনাম ভারতের সাবেকদের। যেখানে আমিরের প্রশ্ন, “আমি কি ভারতকে নিয়ে কোনও খারাপ কথা বলেছি?”

পাকিস্তান দলে খেলেন না আমির। নিষেধাজ্ঞা ও বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তান দলে ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি তার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও মাঠ মাতিয়ে যাচ্ছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্লেষক হিসেবে ‘টক-শো’ও মাতিয়ে যাচ্ছেন বাঁহাতি পেসার।

ক্রিকেট বিশ্লেষক হিসেবে আলোচিত-সমালোচিত আমিরের মন্তব্য, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে না। ভারতীয় সাবেক ক্রিকেটাররা কী আর বসেন থাকেন! কথার তীরে বিদ্ধ করছেন আমিরকে। শুরুটা হয়েছিল অবশ্য অভিষেক শর্মাকে নিয়ে। মারকুটে এই ব্যাটারকে ‘স্লগার’ ডাকায় প্রথমবার ভারতীয়দের চক্ষুশূল আমির। তাকে গালাগালি পর্যন্ত করা হচ্ছে!

ভারতীয়দের সমালোচনা প্রসঙ্গে এক অনুষ্ঠানে আমির বলেছেন, “আমি শুধু আমার মতামতটা দিচ্ছি। ভারত ভালো করলে আমরা সবসময় তাদের প্রশংসা করি। এই কথাটা আগেও বলেছি- একজনের মতামত আরেকজনের সম্মান জানানো উচিত।”

সঙ্গে যোগ করেছেন, “কিছু সাবেক ভারতীয় ক্রিকেটার এমন বাজে ভাষা ব্যবহার করছেন। তারা পাকিস্তানকে গালাগালি করছে। আমরা কখনও এটা করিনি। আমাকে শুধু একটা কথা বলুন- আমি কখনও ভারতকে নিয়ে কোনও খারাপ কথা বলেছি?”

অভিষেক শর্মার বিষয়টি টেনে আমিরের ব্যাখ্যা, “অভিষেকের ব্যাপারে আমি শুধু বলেছি- তার (অভিষেক) খেলায় ডিফেন্সিভ বলে কিছু নেই। একজন খেলোয়াড়, যে বল ঠেকাতে পারে না, তাকে আমি আর কী বলব? আমাকে শুধু এটা বলুন তাকে কী বলব, যে কিনা বলের লাইনে আসতে পারে না এবং বল ঠেকাতে পারে না।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমিরের আরেকটি মন্তব্যে খেপেছেন ভারতীয়রা। আমিরের ভবিষ্যদ্বাণী, ভারত সেমিফাইনাল খেলতে পারবে না।

এ বিষয়ে আমিরের বক্তব্য, “কারও মতামতকে সম্মান করতে শিখুন। দুনিয়াতে ১০০ লোক আছে, যাদের একজনের সঙ্গে আরেকজনের মত মিলবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলা দেখুন, আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা ভালো খেলছে। আমি এই দিক বিবেচনা করেই কথাটা বলেছি।”

ক্রিকেটপাকিস্তানখেলাভারতটি-টোয়েন্টি বিশ্বকাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise