প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নিউজিল্যান্ডকে পেলেই কী যেন হয়ে যেত রুবেলের

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০২
নিউজিল্যান্ডকে পেলেই কী যেন হয়ে যেত রুবেলের

রুবেল হোসেনকে আজ সম্মান জানিয়েছে বিসিবি। ছবি: আগামীর সময়

আর কোনো প্রতিপক্ষের সঙ্গে খুব একটা না, কিন্তু নিউজিল্যান্ডকে পেলেই কেনো যেনো জ্বলে উঠতেন রুবেল হোসেন। সেই কিউইদের বিপক্ষে সিরিজ চলার সময় ক্যারিয়ার শেষের ঘোষণা দিয়েছেন। তা জানতে পেরে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিয়েছেন দারুণ উদ্যোগ। রুবেলকে করেছেন সম্মানিত। জার্সি গায়ে অবসরের সুযোগ না পেলেও, মাঠ থেকে অবসরের সুখানুভূতিটা হয়ে গেল পেসার রুবেল হোসেনের।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তিন ফরম্যাটের জার্সিসহ একটি ফ্রেম দেওয়া হয় রুবেল হোসেনকে। জার্সিগুলোতে সোনালী রংয়ে লেখা ছিল রুবেলের তিন ফরম্যাটের ক্যারিয়ার স্ট্যাটস। কিছুদিন আগে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিমকেও একইরকম উপহার দিয়েছিল বিসিবি। ছেলেকে পাশে রেখে অর্জনের স্মারক নিতে পেরেছেন রুবেল।

বলা হচ্ছিল নিউজিল্যান্ড রুবেলের প্রিয় প্রতিপক্ষ। তার যথেষ্ট কারণও আছে। টেস্ট ক্রিকেটে রুবেলের একমাত্র ফাইফার নিউজিল‌্যান্ডের বিপক্ষে হ‌্যামিল্টনে ২০১০ সালে। ওয়ানডেতে তার ক‌্যারিয়ার সেরা বোলিং (৬/২৬, হ‌্যাটট্রিকসহ) নিউজিল‌্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে। এই মিরপুরেই রুবেলের সেই বোলিং তোপে ব্লাক ক্যাপসদের প্রথমবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও নিউজিল‌্যান্ডের বিপক্ষে তার ক‌্যারিয়ার সেরা বোলিং, ৩/৩১।

একবার এক সংবাদ সম্মেলনে রুবেল নিজেই কিউইদের বিপক্ষে তার বিশেষ অনুভূতির কথা জানিয়েছিলেন, ‘নিউ জিল‌্যান্ডের বিপক্ষে আমার যেন কী হয়ে যায়...।’

রুবেল তার ১২ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন ১৯৩টি আন্তর্জাতিক উইকেট। অনেকদিন ধরেই জাতীয় দলের বিবেচনায় ছিলেন না ৩৬ বছর বয়সী এই পেসার। গত কয়েকটি বিপিএলে দল পাচ্ছেন না। এবার ডিপিএলেও দল না পাওয়ায় অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন।

গত ১৫ এপ্রিল নিজের ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেওয়ার ঘোষণা দিয়ে  রুবেল লিখেছিলেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮টি টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।’

টেস্টে ৩৬, ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট রুবেলের ক্যারিয়ার রাঙিয়েছে। প্রিয় নিউজিল্যান্ডের সঙ্গেই ২০২১ সালে খেলেছিলেন ক্যারিয়ারের শেষ ম‌্যাচ।

অবসরনিউজিল্যান্ডরুবেল হোসেন
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise