প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতিহাস গড়ে বিশ্বজয় ভারতের

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০০:২০
ইতিহাস গড়ে বিশ্বজয় ভারতের

প্রথম দল হিসেবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ছবি: সংগৃহীত

সেই আহমেদাবাদ, সেই রবিবার, সেই নিউজিল্যান্ড! বিশ্বকাপ জিততে তিন তিনটা ‘অপয়া’ বাঁধা ছিল ভারতের। সূর্যকুমার যাদবের দলের তেজে সব পুড়ে ছাই।


১ লাখ ৩০ হাজার দর্শকের আহমেদাবাদ স্টেডিয়াম নীল সমুদ্র বানিয়ে ইতিহাস গড়ল ভারত। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে তৃতীয়বার জিতল টি-টোয়েন্টি বিশ্বকাপ।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদেই অস্ট্রেলিয়া চুপ করিয়ে দিয়েছিল ভারতকে। একই স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে তাদের হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অপয়া স্টেডিয়ামের পাশাপাশি বিশ্বকাপ জিততে আরও দুটি ইতিহাস বদলাতে হতো তাদের।


বিশ্বকাপে ভারত কখনও হারাতে পারেনি নিউজিল্যান্ডকে আর রবিবার হওয়া আইসিসির ফাইনালেও কপাল পুড়ত তাদের। আজ একই সঙ্গে সব তেতো অতীত বদলে নিউজিল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিল ভারত।


শুরুতে ব্যাট করে তারা কিরেছিল ৫ উইকেটে ২৫৫ রান। বিশ্বকাপ ফাইনালে এটাই সর্বোচ্চ স্কোর। এই রান পাহাড়ে চাপা পড়ে কিউইরা অলআউট ১৫৯ রানে। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা যশপ্রিত বুমরা। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন সঞ্জু স্যামসন।


ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাত তিনটায় উঠে ম্যাচটা দেখতে দেশবাসীকে অনুরোধ করেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতে ব্যাট করা ভারতের ২৫৫ রানের স্কোর দেখেই হয়তো আবার ঘুমাতে যাওয়ার কথা জেগে ওঠা ভক্তদের!


নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৯২ রান তোলে ভারত, যা বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে যৌথ সর্বোচ্চ সংগ্রহ। ৭.২ ওভারেই ১০০ করে তারা, যা বিশ্বকাপের নকআউট পর্বে দ্রুততম।


বিশ্বকাপে ছন্দহীন অভিষেক শর্মা ফাইনালে ফিফটি পেয়েছেন মাত্র ১৮ বলে। ২১ বলে ৫২ করে ফেরেন তিনি। টানা তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন সঞ্জু স্যামসন। ৮৯ রানের ইনিংস খেলেন তিনি, বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ইনিংস এটা। বিশ্বকাপের সেমিফাইনাল ও বিরাট কোহলি ও শহীদ আফ্রিদির পর তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করলেন তিনি।


১৫ ওভারের আগেই ভারতের রান ২০০ পেরিয়ে যায়। তবে জিমি নিশাম এক ওভার ৩ উইকেট নেওয়ায় স্কোরটা ৩০০ হয়নি! শিবম দুব সেই নিশামের করা শেষ ওভারে দুই ছক্কা আর তিন চারে ২৪ রান নিয়ে স্কোরটা পৌঁছান ২৫৫-তে।


জবাবে ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট নিউজিল্যান্ড। রান বন্যার এই পিচে পেস বোলিংয়ের অসাধারণ প্রদর্শনীতে ৪ উইকেট নেন যশপ্রীত বুমরা। টিম সেইফার্টের ২৬ বলে ৫২ আর মিচেল স্যান্টনারের।



সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ইশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরা ৪/১৫, অক্ষর ৩/২৭)।

ফল: ভারত ৯৬ রানে জয়ী।

ম্যাচসেরা: যশপ্রীত বুমরা।

টুর্নামেন্টসেরা: সঞ্জু স্যামসন।

ভারতটি-টোয়েন্টি বিশ্বকাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise