প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মোস্তাফিজের বদলে আইপিএল খেলতে গিয়ে দুই বছর নিষিদ্ধ মুজারাবানি

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৫
মোস্তাফিজের বদলে আইপিএল খেলতে গিয়ে দুই বছর নিষিদ্ধ মুজারাবানি

জিম্বাবুয়ের গতি তারকা ব্লেসিং মুজারাবানি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিশ্রুতি ভঙ্গ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাম লেখানোয় বড় শাস্তির মুখে পড়লেন জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানি। আগামী দুই বছরের জন্য তাকে পিএসএল থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনার সূত্রপাত ২০২৬ সালের পিএসএল আসরকে কেন্দ্র করে। শুরুতে ড্রাফটে অবিক্রীত থাকলেও পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের পরিবর্তে মুজারাবানিকে দলে ভেড়ায় ইসলামাবাদ ইউনাইটেড। পিসিবির দাবি অনুযায়ী, মুজারাবানি চুক্তির সমস্ত শর্ত মেনে নিয়ে সরাসরি দলটিতে যোগ দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাথে চুক্তিবদ্ধ হন।

পিসিবি তাদের বিবৃতিতে জানায়, "খেলোয়াড়টি একটি নির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করার পর এবং সমস্ত শর্তে একমত হওয়ার পরেও পেশাদার প্রতিশ্রুতি রক্ষা করেননি। পরিবর্তে তিনি অন্য একটি লিগের সাথে যুক্ত হওয়াকে প্রাধান্য দিয়েছেন, যা পুরোপুরি চুক্তির পরিপন্থী।"

ব্লেসিং মুজারাবানির আইপিএলে আসার পথটি ছিল নাটকীয়। কেকেআর মূলত বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে রেখেছিল। তবে বিসিসিআই-এর বিশেষ নির্দেশনায় মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। মুস্তাফিজের সেই শূন্যস্থান পূরণ করতেই জিম্বাবুয়ের এই তারকা পেসারকে দলে টানে শাহরুখ খানের দল।

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মুজারাবানি। ১৩ উইকেট নিয়ে যৌথভাবে আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন, যা জিম্বাবুয়েকে সুপার এইট পর্যন্ত নিয়ে যেতে ভূমিকা রেখেছিল। সেই পারফরম্যান্সের সুবাদেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার চাহিদা বেড়ে যায়।

চলতি আইপিএলে কেকেআরের হয়ে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছেন মুজারাবানি। সেখানে ৪টি উইকেট পেলেও খরচ করেছেন ৭৫ রান (ইকোনমি ১০.৭১)। একদিকে আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হলেও, পাকিস্তানের ঘরোয়া লিগ থেকে দুই বছরের নির্বাসন তার ক্যারিয়ারে এক বড় বিতর্ক তৈরি করল। এর আগে মুলতান সুলতান্সের হয়ে পিএসএল শিরোপা জেতার অভিজ্ঞতা থাকলেও, সামনের দুই মৌসুম আর এই আসরে দেখা যাবে না এই জিম্বাবুইয়ান পেসারকে।

আইপিএলকলকাতা নাইট রাইডার্স
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise