আগামীর সময়

বিশ্বকাপে ভারতের রেকর্ডের মালা

বিশ্বকাপে ভারতের রেকর্ডের মালা

স্বাগতিক হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে রেকর্ডের মালাই গড়েছে ভারত। প্রথম দল হিসেবে তারা জিতল তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি করে বিশ্বকাপ আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের। আরও কোন রেকর্ড তারা পেছনে ফেলল দেখে নেওয়া যাক এক নজরে।

• প্রথম দল হিসেবে টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। তারা প্রথমবার শিরোপা জিতেছে স্বাগতিক হিসেবেও।

• ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের হিসাবে যা সবচেয়ে বড় জয়। ২০১২ সালে শ্রীলঙ্কাকে ৩৬ রানে ওয়েস্ট ইন্ডিজের হারানো ছিল এতদিনের সেরা।

• ভারতের ২৫৫ রান টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট ১৭৬ রানের রেকর্ডটাও ছিল ভারতেরই।

• এ নিয়ে সাতবার টি-টোয়েন্টিতে ২৫০ ছাড়াল ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ২৫০ ছুঁয়েছে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ।

• ফাইনালে দুই দল মিলে ছক্কা মেরেছে ২৭টি। বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল ১৫টি ২০২৪ সালে।

• টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ১০৬টি ছক্কার রেকর্ড এখন ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের।


    শেয়ার করুন: