প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মিরপুরে ডট বলের মহামারীতে বাংলাদেশ

রাহেনুর ইসলামপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১
মিরপুরে ডট বলের মহামারীতে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ডট বল ১৬৬টি। ছবি: সংগৃহীত

ডট, ডট, ডট! এই ধুন্ধুমার ক্রিকেটের যুগেও ডট বলের চক্করে আটকা বাংলাদেশ। ওয়ানডেতে সেটি আরও বেশি। গামিনি ডি সিলভা কিউরেটর থাকার সময় মিরপুরের উইকেট ‘ধানক্ষেত’ করে রাখতেন রীতিমতো। ভালো উইকেটের জন্য আকুতি জানাতেন ক্রিকেটাররা।

২০২১ সালে সাকিব আল হাসান রাখঢাক না রেখেই বলেছিলেন, ‘এ রকম উইকেটে কোনো ব্যাটার ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ গামিনি ডি সিলভার বিদায়ের পর টমি হেমিং এসে ভালো উইকেট তৈরি করলেও ডট বলের মহামারী কাটছে না বাংলাদেশের।

২০২৩ সালের সেপ্টেম্বরের পর বাংলাদেশ মিরপুরে প্রথম ওয়ানডে খেলে গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। তিন ম্যাচের সেই সিরিজের সব ম্যাচ হয়েছিল মিরপুরে। এ বছর মার্চে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ মিরপুরেই খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেটাও খেলল একই ভেন্যুতে।

তিন সিরিজের সাত ম্যাচে মিরপুরে বাংলাদেশ ডট বল খেলেছে ৯৭৩টি! ইনিংসের অর্ধেকের বেশি ডট বলেই গেছে মেহেদী হাসান মিরাজদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯১ রানের ইনিংসে ডট বল ছিল ১৬৬টি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে বাংলাদেশের ডট বল ১৮৩, ১৯৩, ১৫৭টি! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০০ বলের ইনিংসে বাংলাদেশ ২৯৮ বল খেলেছিল। এর ১৮৩টি ছিল ডট বল। মানে রান করেছে মাত্র ১১৫ বল থেকে।

দ্বিতীয় ওয়ানডেতে সংখ্যাটা বাড়ে আরও ১০টি। শেষ ওয়ানডেতে ১৫৭ ডট বল খেললেও সেটা ইনিংসে ৫০ শতাংশের বেশি।
তুলনায় পাকিস্তানের বিপক্ষে ডট বল কম ছিল বাংলাদেশের। তিন ম্যাচে সংখ্যাটা ৫৪, ৭৮ আর ১৪২টি। তবে প্রথম ম্যাচে পাকিস্তান ১১৪ রানে অলআউট হওয়ায় বাংলাদেশ রান তাড়া করে জয় পায় ১৫.১ ওভারে। ৯১ বলের ইনিংসেও ডট ৫৪টি! মানে ৫০ শতাংশের বেশি।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নিজেরাই অলআউট হয়েছিল ১১৪ রানে। ২৩.৩ ওভারের ইনিংসে ডট বল ৭৮টি। তুলনায় শেষ ম্যাচে ৫০ ওভার খেলে ডট বল ১৪২টি। এটা ৫০ শতাংশের কম।

এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ই আক্ষেপ করে তানজিদ হাসান তামিম বলেছিলেন, ‘এই জায়গাটা যদি আমরা একটু ডট বলগুলো কমাতে পারতাম, তাহলে হয়তো আমাদের চাপটা একটু কম হতো। কিন্তু হয় নাই। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে, কীভাবে ডট বল আরও কম করে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের খুঁজে বের করতে হবে, আমরা কীভাবে মাঝের ওভারগুলোতে আরও ডট বলের সংখ্যা কমিয়ে খেলাটাকে বড় করতে পারি।’

সেই খোঁজ এখনো চলছে। স্পোর্টিং উইকেট করেও লাভ হচ্ছে না কোনো। সংবাদ সম্মেলনে আসা সাইফ হাসানও মেনে নিলেনে সেটা, ‘পাকিস্তান সিরিজের উইকেট তো আপনারা দেখেছেন, ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন কোনো একদম খারাপ ছিল না। একটু চ্যালেঞ্জিং ছিল, তবে ওই অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই।’

ক্রিকেটবাংলাদেশনিউজিল্যান্ডডট বল
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise