প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বিশ্বকাপ ফাইনাল

‘অপয়া’ আহমেদাবাদে ভারতের গম্ভীর দর্শন

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৩:৫২
‘অপয়া’ আহমেদাবাদে ভারতের গম্ভীর দর্শন

আহমেদাবাদে হৃদয় ভেঙেছিল ভারতের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার দলকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ‘অপয়া’ হয়ে ওঠা সেই ভেন্যুতে আজ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত।


পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকেও হারাতে পারেনি ভারত! শিরোপা জিততে আজ তাই ইতিহাস বদলাতে হবে। তাদের প্রেরণা হতে পারেন কোচ গৌতম গম্ভীর। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়ে ৯৭ রানের ইনিংসে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। ঘরের মাঠে সেটাই সবশেষ বিশ্বকাপ জয় ভারতের।

গৌতম গম্ভীর কখনও ফাইনাল হারেননি। খেলোয়াড় হিসেবে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের আগে জিতেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আইিপিএল ফাইনাল জিতেছেন ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে। জিতেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ ফাইনাল। তাই আজ বিশ্বকাপ ফাইনালেও গম্ভীর দর্শনেই আস্থা সূর্যকুমারের।

ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তাই মজা করে বললেন ‘সুযোগ থাকলে তিনি নিজেই প্যাড পরে ব্যাটিংয়ে নামতেন। গম্ভীর এর আগেও ফাইনালে খেলেছেন আর বিশ্বকাপ জিতেছেন। তিনি বিশ্বাস করেন, কোনও প্রতিযোগিতাই একজন বা দুই জনের অবদানে জেতা যায় না। সবার কাছ থেকে সেরাটা বার করে আনতে চান তিনি। ব্যাটিং সবার বাড়তি মনোযোগই গম্ভীরের চাওয়া।”

সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব । ছবি: সংগৃহীত


ব্যক্তিগত মাইলফলক নয়, দল হিসেবেই খেলাটাকে গুরুত্বপূর্ণ করে তুলেছেন গম্ভীর। তাই কোচের প্রশংসায় সূর্যকুমার বললেন,‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই দলে ব্যক্তিগত মাইলফলকের ব্যাপারটা তুলে দিয়েছেন গম্ভীর। আমাদের সবার কাছে ক্রিকেট এখন দলগত খেলা।’ 


সূর্যকুমার আরও যোগ করলেন,‘আগের ম্যাচে তিলক ৭ বলে ১৮ রান করেছিল। আমরা সেটাকে পঞ্চাশ বা শতরানের মতোই মনে করি। এটাই এই ড্রেসিংরুমের সংস্কৃতি। গম্ভীরের কাছে দলের লক্ষ্যের চেয়ে বড় কিছু নেই। যদি উনি চান আমাদের প্রথম বলে ছয় মারা দরকার, তা হলে আমাদের সেটাই করতে হবে। যদি উনি চান স্বাভাবিক খেলার বদলে পরিস্থিতির কথা ভেবে খেলতে হবে, তা হলে সেটাই করতে হবে। এটাই তার দর্শন।’


ফাইনালে বিলিয়ন ভারতীয়র হৃদয় ভাঙার কথা বলেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ২০২৩ বিশ্বকাপের আগে একই হুমকি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এ নিয়ে মজাই করলেন সূর্যকুমার,‘এখন তো দেখছি সবাই একই সুরে কথা বলছে। নকলও করছে। নতুন কিছু বল। তবে ওরা ভালো দল, আর আমরাও প্রস্তুত।’


ফাইনালের বাড়তি চাপ নিয়ে সূর্যকুমার বললেন,‘চাপ অবশ্যই থাকবে। এটা অস্বীকারের উপায় নেই। তবে চাপ না থাকলে মজাও নেই। আমরা বিষয়গুলো সহজ রাখতে চাই। যেভাবে এতদিন খেলেছি, সেই ধারাই বজায় রাখতে চাই। চাপ সামলানোর সবচেয়ে বড় উপায় হল শান্ত থাকা। আমরা শান্ত আছি।’

ভারতবিশ্বকাপটি-টোয়েন্টি বিশ্বকাপ
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    advertiseadvertise