প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৯
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছেও হারলো বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডেতে আড়াইশো (২৪৮) রানের লক্ষ্য। টি-টোয়েন্টিতে তিনশো রানের যুগে যা তাড়া করতে না পারা চরম ব্যর্থতা। বিশ্বকাপ প্রস্তুতির শুরুর কথা বলে ম্যাচে নেমে সেই ব্যর্থতা হজম করল বাংলাদেশ। আড়াইশো ছোঁয়া রানের লক্ষ্যে নেমে ধীর ব্যাটিংয়ের মাশুল দিল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২২১ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজদের হার ২৬ রানের।

ম্যাচের আগের দিন বাংলাদেশের গরম, দ্বিতীয় শক্তির নিউজিল্যান্ড, কন্ডিশনের সঙ্গে তাদের অপরিচিতি; কত কিছুই বলা হলো। কিন্তু ম্যাচের ছবিটা ঠিক উল্টো। দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বোলারদের ঠিকঠাক সামলাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা। তাদের অতি সাবধানি ব্যাটিং দেখে যে কারো মনে হবে, সবাই আত্মবিশ্বাসহীনতায় ভুগছিলেন।

ওপেনার সাইফ হাসান ৭৬ বলে করেছেন ৫৭, লিটন দাস ৬৮ বলে ৪৬, তাওহিদ হৃদয় ৬০ বলে ৫৫, আফিফ হোসেন ৪৯ বলে ২৭। উইকেটে টিকে ইনিংস বড় করা ব্যাটারদের স্ট্রাইক রেটের অবস্থা করুন। ২ রানে তানজিদ তামিম, ০ রানে নাজমুল হোসেন শান্ত ও ৬ রানে মেহেদী মিরাজদের ড্রেসিংরুমে ফেরা বাংলাদেশের ব্যাটিং লাইনকে চাপে ফেলেছে।

কঠিন গরম উপেক্ষা করে নিজেদের সাফল্য দেখিয়েছেন কিউই পেসাররা। ব্লেয়ার টিকনার তার ক্যারিয়ার সেরা ৩১ রানে ৪ উইকেটের স্পেল ছুঁয়ে ফেলেছিলেন প্রায় ৪০ রানে ৪ উইকেট নিয়ে। এছাড়া নাথান স্মিথ ৪৫ রানে ৩ উইকেট নেন। উইলিয়ার ও’রাউরকি নিয়েছেন ১ উইকেট। তিন পেসারের ৮ উইকেটে ভালো উইকেটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা আবার প্রমাণিত।

এ সিরিজ ৩-০ তে জিতলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ছয়ে ওঠার সুযোগ ছিল। প্রথম ম্যাচ হারায় তা আর থাকছে না। এখন সুযোগ আছে ২-১ ব্যবধানে সিরিজ জেতার। সেটা না পারলে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে ওঠার সুযোগও হারাবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ইনিংস : ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯, ইয়াং ৩০, ল্যাথাম ১৪; শরিফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০) ; বাংলাদেশ ইনিংস: ৪৮.৩ ওভারে ২২১ (সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫) ; ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী ; ম্যান অব দ্য ম্যাচ: ডিন ফক্সক্রফট।

ক্রিকেটবাংলাদেশনিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise