প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

মিরপুরে ‘গোল্ডেন ডাক’ থেকে এবার নায়ক ফক্সক্রফট

ক্রীড়া প্রতিবেদকপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪
মিরপুরে ‘গোল্ডেন ডাক’ থেকে এবার নায়ক ফক্সক্রফট

২০২৩ সালে মিরপুরে অভিষেক ওয়ানডেতে ০ করা ফক্সক্রফট এবার ম্যাচ সেরা। ছবি: আগামীর সময়

ওয়ানডে অভিষেকটা দুঃস্বপ্নেরই ছিল ডিন ফক্সক্রফটের। ২০২৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। শরিফুল ইসলামের প্রথম বলেই বোল্ড ০ রানে। অভিষেকেই ‘গোল্ডেন ডাক’।

সেই ফক্সক্রফট ৩ বছর আর সুযোগ পাননি নিউজিল্যান্ডের ওয়ানডে দলে। সেরা তারকারা আইপিএল, পিএসএলে ব্যস্ত থাকায় আবারও বাংলাদেশ সফরে ফেরেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে খেললেন মিরপুরেই। তবে এবার গোল্ডেন ডাক থেকে নিউজিল্যান্ডের ‘গোল্ডেন বয়’ হয়ে গেছেন ফক্সক্রফট।

৬ নম্বরে নেমে ৫৮ বলে খেলেছেন ৫৯ রানের ইনিংস। বল হাতেও নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। এরপর সংবাদ সম্মেলনে নিজেই স্মৃতিচারণ করলেন ২০২৩ সালে প্রথম বলে আউট হওয়ার।

শরিফুলের বলে বোল্ড হওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে হেসেছেনও ফক্সক্রফট,‘ ২০২৩ সালের মিরপুরে মনে হয় গোল্ডেন ডাক মেরেছিলাম। আন্তর্জাতিক অভিষেকের জন্য ভালো কিছু ছিল না ব্যাপারটা।’

বাংলাদেশে শুধু জাতীয় দল নয়, এ দল আর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপও খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার। সেই অভিজ্ঞতা কাজে দিয়েছে বলে মনে করেন তিনি,‘ এ দলের হয়ে বাংলাদেশে খেলাটা শতভাগ কাজে দিয়েছে। সম্ভবত ৫ম বার এখানে আসলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছিলাম। এ দলের হয়ে এসেছি। এখানের উইকেট সম্পর্কে ভালো ধারণা ছিল সবারই। স্পিন, পেস কীভাবে খেলতে হবে সব ব্যাপারেই ধারণা ছিল। আগের সিরিজগুলোর অভিজ্ঞতা এখানের উইকেট বুঝতে সাহায্য করেছে।’

উইকেট নিয়ে ফক্সক্রফট আরও জানালেন,‘আমাদের দেশে পেসারদের জন্য সাহায্য থাকে উইকেটে। এখানে কিছুটা স্পিনসহায়ক উইকেট থাকে। এবারের উইকেট অনেক ভালো ছিল। পেসাররা পাওয়ারপ্লেতে ভালো করার পর স্পিনাররা মাঝের ওভারে সুযোগ কাজে লাগিয়েছে। ২৪০ পার করে আমরা স্বস্তিতেই ছিলাম।’

ক্রিকেটবাংলাদেশনিউজিল্যান্ড
    শেয়ার করুন:
    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise