আগামীর সময়

ক্রিকইনফোর বর্ষসেরা বোলারের পুরস্কার তাসকিনের

ক্রিকইনফোর বর্ষসেরা বোলারের পুরস্কার তাসকিনের

২০২৫ সালের বিপিএলে ঢাকার বিপক্ষে ৭ উইকেট পেয়েছিলেন তাসকিন। ছবি: সংগৃহীত

গত বছরের বিপিএলে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আগুনই ঝরিয়েছিলেন তাসকিন আহমেদ। ২০২৫ সালের ২ জানুয়ারি রাজশাহীর হয়ে ১৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ বা বেশি উইকেটের কীর্তি আছে আর কেবল তিনটি।

এরই স্বীকৃতি পেলেন তাসকিন। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি লিগ পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তাসকিন।

লিটন দাসকে দিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন তাসকিন। এরপর একে একে ফেরান তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, চতুরঙ্গ ডি সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শুভাম রাঞ্জানেকে।

এই পুরস্কারে তাসকিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাথান সোওটার। দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ওভাল ইনভিন্সিবলসের হয়ে ২৫ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এমন আগুনে বোলিংয়ের পরও ঢাকা করেছিল ৯ উইকেটে ১৭৪ রান। রাজশাহী ম্যাচটা জিতে ৭ উইকেটে।

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টির সেরা বোলিংয়ের পুরস্কার পেয়েছেন ভারতের কুলদীপ যাদব। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

    শেয়ার করুন: